শিরোনাম
জাহাঙ্গীর আলম, আনোয়ারা সংবাদদাতা | ২০:২৫, মার্চ ২৭, ২০২০
বিশ্বব্যাপী প্রাণঘাতী মহামারি আকার ধারণ করে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে সরকারের নির্দেশনা মতে চট্টগ্রামের আনোয়ারা এখন লকডাউনে পরিণত। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। গত বৃহস্পতিবার থেকে হাট-বাজারসহ মিল কারখানা ও দোকানপাট বন্ধ করে দেয়ায় অনেকটা বাধ্য হয়েই মানুষ হোম কোয়ারেন্টিনে চলে যায়। এতে করে উপজেলার দিনমজুর ও শ্রমজীবি মানুষের দূর্ভোগ বেড়ে চলেছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানাযায়, আনোয়ারায় অধিকাংশ মানুষ শ্রমজীবি ও কৃষি জীবি। এসব মানুষ দৈনন্দিন কাজ করেই সংসার চালায়। করোনা ভাইরাসের কারণে যোগাযোগ ব্যবস্থা,দোকানপাট, হাট-বাজারসহ মানুষের জীবিকা ও আয় রুজগারের পথ বন্ধ হয়ে পড়ায় এসব মানুষ পরিবারের সদস্যদের নিয়ে অনেক গৃহ বন্দি হয়ে পড়ে। অপরদিকে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় উপকূলীয় মৎস্যজীবিরা মাছ শিকার বন্ধ রেখেছে। মাঠে নষ্ঠ হচ্ছে কৃষকদের ফসল সবমিলে শ্রমজীবি মানুষেরা পড়েছে দূর্ভোগে।
স্থানীয় নির্মান শ্রমিক নাছির উদ্দিন জানান, ৩ দিন ধরে নির্মান কাজের উপকরণের সকল দোকান বন্ধ থাকায় বাড়ির মালিক ও ঠিকাদাররা নির্মাণ সামগ্রী যোগান দিতে না পারায় নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এতে করে নির্মাণ শ্রমিকরা বেকার হয়ে পড়ে। সরকারের কাছে আমরা সাহায্য কামনা করছি।
অন্যদিকে চাতরী চৌমুহনী বাজারের তরকারী ব্যবসায়ী শফিক জানান, বাজারে কোন ক্রেতা না থাকায় সবজিতে পঁচন ধরেছে। দোকান বন্ধ রাখার চিন্তা করছি। এখন আমাদের সরকার থেকে সাহায্য না করলে আমরা বিপাকে পড়ব।
রায়পুর ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান জানে আলম জানান, সরকার হত-দরিদ্রদের দশ টাকার চাউল প্রদান অব্যাহত রয়েছে। করোনা ভাইরাসের কারণে যে সকল মানুষ সমস্যার সম্মুখিন হবে তাদেরকে দশ টাকার চাউল প্রদান কর্ম সূচীর আওতায় আনা হবে। এ ছাড়া সরকার দশ টাকার চাউল ছাড়াও বেশ কিছু খাদ্য সামগ্রী প্রদানের কর্মসূচী হাতে নিয়েছে। অতি দ্রæত এই কর্ম সূচী বাস্তবায়ন করা হবে।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, সরকার হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের সব ধরণের সহযোগিতা করবে। এজন্য ৬ মেঃ টন চাউল ও ৫৫ হাজার টাকার বরাদ্ধও পাওয়া গেছে। উপজেলায় সার্বক্ষণিক সেবা দিতে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে কেউ সমস্যায় পড়লে কন্ট্রোল রুমে ফোন করলেই তার বাড়িতে সাহায্য পৌছে দেয়া হবে।
Developed By Muktodhara Technology Limited