image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বান্দরবান বাইশারীর অস্থায়ী বাজার ডুবলো বৃষ্টির পানিতে

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) সংবাদদাতা    |    ২১:২৬, জুন ৩, ২০২০

image

করোনা ভাইরাস সংক্রামন থেকে বাঁচার লক্ষ্যে সরকারী নির্দেশনা অনুযায়ী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজার গত দুইমাস আগে অস্থায়ী ভাবে বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে স্থানান্তরিত করা হয়। বর্তমানে বৃষ্টির কারনে খোলা মাঠে ব্যবসায়ীদের মালামাল ও জনসাধারনের চলাচলে চরম দুর্দশায় পরিনত হয়েছে।

বুধবার সকালে অস্থায়ী বাজার পরিদর্শন করে দেখা যায়, অতি বৃষ্টির কারনে ব্যবসায়ীদের মালামাল ভিজে যাচ্ছে। জনসাধারনের চলাচলে চরম দূর্দশা, কাদা পানিতে ক্রেতাদের কাপড় চোপড় নষ্ট সহ নানা সমস্যার সম্মুখীন।

কাচা বাজার ব্যবসায়ী ফরিদুল আলম, ফজল কাদের, নুরুল কাদের সহ অনেকের সাথে কথা বলে জানা যায়, তারা সরকারের নির্দেশ মোতাবেক রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সেখানে রয়েছে চরম কষ্টে। এতে তাদের অনেক ক্ষতি হয়েছে। বর্তমানে অতি বৃষ্টির কারনে কাদা পানিতে লন্ডবন্ড হয়ে নষ্ট হচ্ছে মালামাল। তাছাড়া পরিবেশের ভারসাম্য ও নষ্ট হয়ে যাচ্ছে। সব মিলিয়ে বৃষ্টিপাতের কারনে এখন চরম দুর্দশায় পরিনত অস্থায়ী করেনা বাজার।

ব্যবসায়ী নেতা ও কমিটির কোষাধক্ষ্য আবদুল করিম বান্টু জানান, দ্রæত কাচা বাজার পূর্বের জায়গায় ফিরিয়ে না নিলে ব্যবসায়ীদের বিশাল ক্ষতির সম্ভাবনা রয়েছে। যেহেতু আগামীতে বৃষ্টি আরো বেড়ে যেতে পারে। এখনও অনেক মালামাল নষ্ট হয়ে হচ্ছে। 

বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, অস্থায়ী বাজারের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে জানানো হয়েছে। অচিরেই যে কোন একটা সমাধান হয়ে যাবে বলে আশা করেন।

বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বলেন, ব্যবসায়ীদের কথা চিন্তা করে অস্থায়ী বাজারের বিষয়টি ইউএনও স্যারকে জানানো হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান, বাজার সভাপতি ও চেয়ারম্যান অস্থয়ী বাজারের বিষয়টি আমাকে জানিয়েছেন। অচিরেই সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার আগের জায়গায় ফিরিয়ে আনা হবে। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image