image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মেজর সিনহার সহযোগী সিফাতের জামিন : মামলা তদন্তে র‌্যাব

শাহজাহান চৌধুরী শাহিন, কক্সবাজার সংবাদদাতা    |    ১৪:২৬, আগস্ট ১০, ২০২০

image

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত মেজর সিনহা মো.রাশেদ খানের সহযোগী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী রিফাতুল ইসলাম সিফাতের জামিন আবেদন মনঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে পুলিশের দায়ের করা দুটি মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে র‌্যাব-১৫কে। মামলার তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত সিফাতের জামিন মঞ্জুর করেন বিচারক। 
১০ আগষ্ট সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ( টেকনাফ- ৩ ) এর ভারপ্রাপ্ত বিচারক তামান্না ফারাহ এই আদেশ দেন। 
এর আগে রোববার সিফাতের আইনজীবি মাহবুবুল আলম টিপু জানান , পুলিশের পক্ষ থেকে নিহত মেজর সিনহা মো.রাশেদ খানের সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের বিরুদ্ধে হত্যা ও মাদকের (জিআর-৬৯৫, জিআর-৬৯৬) দুটি মামলা দায়ের করা হয়। রোববার দুটি মামলায় সিফাতের জামিন মনঞ্জুর করা হয় এবং মামলার তদন্ত সাপেক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা বদলিয়ে তদন্তের দায়িত্ব র্যাবের হাতে ন্যস্ত করা হয়েছে।
এরআগে গত রোববার সিফাতের জামিন প্রার্থনা করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ( টেকনাফ- ৩ ) এর ভারপ্রাপ্ত বিচারক তামান্না ফারাহ শুনানি শেষে জামিনের জন্য আবার আজ সোমবার দিন ধার্য করেছিল।
গত ৩১ আগষ্ট পুলিশের গুলিতে নিহত হন সাবেক মেজর সিনহা মো. রাশেদ। এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা তিনটি দায়ের করেেন। একটি রামু থানায় আর ২টি টেকনাফ থানায়।
নীলিমা রিসোর্টে থেকে মাদক উদ্ধার দেখিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ।
মেজর সিনহা হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা ও মাদক আইনে মামলা করেন সিফাতের বিরুদ্ধে। সিফাত ও শিপ্রা দেবনাথকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছিল। পুলিশের দায়ের করা মামলায় দুইজনই জামিন পেল।
নিহত সিনহার বোনের দায়েরকৃত হত্যা মামলায় টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক লিয়াকত সহ ৭ জন পুলিশ বরখাস্ত এবং কক্সবাজার কারাগারে রয়েছেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image