image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মেজর সিনহা হত্যা : চার পুলিশ সদস্য’সহ ৭ আসামি কারাগারে

কক্সবাজার সংবাদদাতা    |    ২১:৪৭, আগস্ট ২০, ২০২০

image

মেজর (অবঃ) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় চার পুলিশ সদস্যসহ ৭ আসামিকে কারাগারে পাঠিয়েছেন কক্সবাজার আদালত। র্যাব হেফাজতে ৭ দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে সোপর্দ করে র‌্যাব।

বৃহস্পতিবার ২০ আগষ্ট বেলা ১২ টার দিকে আসামিদের আদালতে নেয়া হয়। এর আগে সকাল ১০ টার দিকে র‍্যাব-১৫ কার্যালয় থেকে ৭ আসামীকে হাসপাতালে নেয়া হয়। সেখানে করা হয় স্বাস্থ্য পরীক্ষা। আবার রিমান্ড কিংবা জামিনের আবেদন না করায় ৭ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

আসামিরা হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া, কনস্টেবল সাফানুর রহমান, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন, পুলিশের দায়ের করা সাজানো মামলার সাক্ষী মোঃ নুরুল আমিন, মোঃ নেজামুদ্দিন ও মোহাম্মদ আয়াছ।

এদিকে, সিনহার টিমের সব ইলেক্ট্রনিক ডিভাইস র‍্যাবের কাছে হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল র‍্যাব কর্মকর্তারা জানান, ৩১ জুলাই রাতে সিনহা রাশেদের সাথে ঠিক কি ঘটেছিলো তার পরিষ্কার ধারণা পেয়েছেন তদন্তকারীরা। চাঞ্চল্যকর তথ্য মিলেছে রিমান্ড শেষ হওয়া সাত আসামির কাছ থেকে। তবে ২৯ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত টেকনাফ থানার সিসি ক্যামেরার ফুটেজ র‍্যাবকে দেয়নি পুলিশ।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image