image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

কক্সবাজার সমুদ্র সৈকতকে দ্বিখণ্ডিত করার অভিযোগ

কক্সবাজার সংবাদদাতা    |    ০০:৫১, সেপ্টেম্বর ২৭, ২০২০

image

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে অবস্থিত। সাগর সৈকতের টানে ছুটে আসে দেশী বিদেশী পর্যটক। কিন্তু সেই সৈকতকে দ্বিখণ্ডিত করার অভিযোগ ওঠেছে।

ইনানীর হোটেল রয়েল টিউলিপ কর্তৃক দ্বিখণ্ডিত করা নিয়ে কক্সবাজারের বিভিন্ন পেশা ও শ্রেনীর মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্ট হয়েছে। গত কয়েকদিন ধরে কক্সবাজারের উখিয়ার ইনানীতে অবস্থিত তারকা মানের হোটেল রয়েল টিউলিপ কতৃপক্ষ সৈকতকে দ্বিখণ্ডিত করার জন্য জিও ব্যাগ ফেলেছে। তবে হোটেল কতৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় পরিবেশবাদীরা বলছেন, সমুদ্র সৈকতে এমন বাঁধ তৈরি করে বঙ্গোপসাগরের স্বাভাবিক স্রোতে জলজ-জীববৈচিত্রের অাবাসভূমিতে বাঁধাগ্রস্ত হচ্ছে। তাদের দাবী পরিবেশ বিধ্বংসী কাজ অবিলম্বে সরিয়ে নেয়া হোক।
পাশাপাশি যারা এসব কাজে জড়িত তাদেরকে পরিবেশের ক্ষতির দায়ে আইনের আওতায় আনা হোক। আর সাগরতীর পরিবেশ সংকটাপন্ন (ইসি) এলাকা হলেও এখানে পরিবেশ বিধ্বংসী কাজ নিয়ে সাধারাণ মানুষের মাঝে ক্ষোভের শেষ নেই।

তাদের মতে, পুঁজিবাদ আর পর্যটনের ধুঁয়া তুলে সাগর সৈকত গ্রাস করার পরিকল্পনা বন্ধ করা হোক।

পরিবেশবাদী সংগঠন ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটি কক্সবাজার (ইয়েস) এর প্রধান নির্বাহী ইব্রাহিম খলিল মামুন বলেন,কক্সবাজার সমুদ্র সৈকত দ্বিখণ্ডিত করে যেকোন ধরনের জেটি নির্মাণের পরিকল্পনা শুভ কর নয়। 

তিনি বলেন, সৈকত দ্বিখণ্ডিত করে জেটি নির্মাণ ইতোপূর্বেও আমরা আন্দোলন করে বন্ধ করেছি।

এবারও এধরনের কোন কর্মকান্ড হলে আমরা কক্সবাজারবাসীকে নিয়ে তা প্রতিহত করার পাশাপাশি সবাই মিলে কক্সবাজার সমুদ্র সৈকতকে রক্ষা করার আহবান জানান। 

এব্যাপারে জেলা প্রশাসক মো.কামাল হোসেন বলেন, কক্সবাজার সৈকতে গনবিরোধী কোন কাজ করতে দেয়া হবে না। সৈকতে জেটি নির্মাণ সংক্রান্ত একটি মামলাও চলমান বলে জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image