image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

সাতকানিয়ার বিল্লাপাড়া

সড়ক ক্ষেত মিলেমিশে একাকার, দূর্ভোগ লাঘবের দায় কার !!!

এন এইচ মাসুৃম, সাতকানিয়া প্রতিনিধি    |    ২৩:৪৮, সেপ্টেম্বর ২৮, ২০২০

image

সাতকানিয়ার নলুয়া বিল্লাপাড়ার বাসিন্দাদের দূূর্ভোগ দূুর্দশা শোনার যেন কেউ নেই। এদের কান্নার আওয়াজ কেউ শুনতে পায়না। এক ধরনের অসহায় জীবনযাপন করছে এখানকার বাসিন্দারা। চলাফেরা করার একমাত্র সড়কের বেহাল অবস্থা দেখে এমনটাই মনে হবে। সামান্য বৃষ্টির পানিতে ডুবে যায় সড়ক। রাস্তার গর্তে জমে থাকা পানি দেখলে মনে হবে রাস্তা নয় যেন ডোবা। প্রতিনিয়ত রাস্তার গর্তে আটকা পড়ছে গাড়ী। কেবল গাড়ীতে নয়, হেটে চলতেও দুর্ভোগ পোহাতে হয় এখানকার স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী সহ বাসিন্দাদের।

সরেজমিনে দেখা যায়, এ সড়কের অল্প অংশ ঢেমশা ইউনিয়নের আর বাকি প্রায় অংশ ৩ নং নলুয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের।  ঢেমশা অংশের ২২০ মিটার গত বছর কিছুটা সংস্কার করা হলেও নলুয়া অংশের মূল সড়কটি অযত্নে অবহেলায় পড়ে আছে একযুগ ধরে।

স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ সিটিজি সংবাদের সাথে আলাপচারিতায় বলেন, বৃষ্টি হওয়া মাত্র রাস্তার গর্তে পানি জমে ডোবায় পরিনত হয়। এ সড়কে হেটে চলাচল করাও অনিরাপদ। সংসদ সদস্য ডক্টর আবু রেজা মোঃ  নেজামুদ্দিন নদভী গত ২ বছর আগে আগুনে পুড়ে যাওয়া ঘর পরিদর্শনে এসে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়ে গেলেও কার্যত এখনও এ সড়কের জন্য কোন প্রকার বরাদ্দ আসেনি।  

এমপি এবং জেলা পরিষদ বরাবর বহুবার আবেদন করার কথাও জানান ইউসুফ।

এলাকার সিএনজি চালক আবু সৈয়দ বলেন, বর্তমান চেয়ারম্যান তসলিমা আবসার ২ মেয়াদে  দীর্ঘ ১০ বছর যাবত নলুয়ার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকলেও বিল্লাপাড়া সড়কের জন্য কোন বরাদ্দ আনতে পারেনি।

এ প্রসঙ্গে মুঠোফোনে নলুয়া ইউপি চেয়ারম্যান শিক্ষিকা তসলিমা আবসার বলেন, ২০১৬ সালে খালের পাড় হতে কিছু অংশ আমি কাজ করেছিলাম, এরপর কয়েকবার উদ্যেগ নিয়েছিলাম কিন্তু কার্যকর করা সম্ভব হয়নি। সম্প্রতি মাসিক উপজেলা মিটিংয়ের পরপর  উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি। শীগ্রই বিল্লাপাড়ার সড়কটি টেন্ডারে যাবে বলেছেন তিনি।

সাতকানিয়া  স্‌থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের প্রকৌশলী পারভেজ সরোয়ার নলুয়ার চেয়ারম্যান তসলিমা আবসারের দাবিকে উড়িয়ে দিয়ে বলেন, বিল্লাপাড়ার জন্য কোন বরাদ্দ আপাতত তার হাতে নেই। বিল্লাপাড়া সড়কের চেয়ে চৌধুরী হাট থেকে মরফলা পর্যন্ত সড়কটি আগে প্রাধান্য দিতে হচ্ছে। প্রধান সড়কের কাজ শেষ করেই আমরা হয়ত বিল্লাপাড়া সড়ক  নিয়ে চিন্তা করব।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image