image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাঙ্গুনিয়ায় সড়কের বেহাল দশায় সংশ্লিষ্টরা নিরব, স্বেচ্ছাসেবকরা সরব

রাঙ্গুনিয়া প্রতিনিধি    |    ১৫:৩২, অক্টোবর ৭, ২০২০

image

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের আব্দুল গণি সড়ক। এই সড়কের ওপর দিয়েই কয়েকটি  গ্রামের হাজারো মানুষের নিত্যদিনের যাতায়াত। সে সড়কটি সামান্য বৃষ্টিতেই চলাচলের অযোগ্য হয়ে যায়। তখন যানবাহন ও মানুষ চলাচলে ভোগান্তি বাড়ে। রাস্তাটি সংষ্কার করার জন্য স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। কিন্তু জনপ্রতিনিধিরা কথা দিলেও তা বাস্তবায়ন হয়নি অভিযোগ জনসাধারণের। এ অবস্থায় গ্রামবাসীর দুর্ভোগ কমাতে নিজেদের উদ্যোগে রাস্তাটি সংস্কারের চেষ্টায় নেমেছে এলাকার কিশোর-তরুণ ও যুবকরা। সংস্কার কাজ শুরুর পর সড়ক থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা । 

সোমবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন যুবক ও তরুণ সড়ক সংস্কার কাজে ব্যস্ত। এদের মধ্যে মোঃ মুছা, আবু বক্কর, শামসুল আলম , দানু মিয়া ও মোঃ রফিকুল ইসলাম এ প্রতিবেদককে জানান, সাদেকের পাড়া, নাছির মোহাম্মদ তালুক, নন্যার পাড়া ও আফজলের পাড়া সহ আরও বেশ কয়েকটি গ্রামের শিক্ষার্থী এবং জনসাধারণ এই সড়ক দিয়ে চলাচল করে। বৃষ্টি হলে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকার মানুষদের । ফলে বাধ্য হয়ে তিন কিলোমিটার দীর্ঘ সড়কটি এলাকার কিশোর-তরুণ ও যুবকরা মিলে চলাচলের উপযোগী করছে।

আবদুল গণি সড়কের একটি কালভার্ট মাঝথানের অংশ দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ ভাবে একবছর ধরে সংষ্কারহীনভাবে রয়েছে। কালভার্টের নিছে বাঁশ-গাছের খুঁটি গেড়ে ঝুঁকিপূর্ণভাবে চলছে যাতায়াত। দ্রæত ভেঙে নতুন কালভাট সংস্কার না হলে যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা । 

এ ব্যাপারে দক্ষিণ রাজানগর ইউপি চেয়ারম্যান আহামদ ছৈয়দ তালুককদার মুঠফোনে বলেন আবদুল গণি সড়ক প্রায় ছয় কিলোমিটার ।ধাপে ধাপে সংষ্কার হচ্ছে .গত বছর একটি  ব্রীজ ,কয়েকটি কালভার্ট সহ দুই কিলোমিটার রাস্তা সংষ্কার করা হয়েছে। দেবে যাওয়া কালভার্ট সংষ্কারের পর সড়ক মেরামতের কাজ শুরু করবো ।এক সপ্তাহের মধ্যে কালভার্ট নির্মানের ওয়ার্ক অর্ডার দেওয় হবে। 

রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী দিদারুল আলম বলেন, ঝুঁকিপূর্ণ কালভার্টটি সংষ্কারে ওয়ার্ক অর্ডার পাওয়া মাত্র কাজ শুরু হবে এবং সড়ক মেরামতের জন্য চাহিদা দেওয়া হবে। তবে মানুষের দুভোর্গ কমাতে সড়ক সংষ্কারে এগিয়ে আসা কিশোর-যুবকদের তিনি ধন্যবাদ জানিয়ে দ্রুত সময়ে কাজ সমাপ্ত হবে বলে আশ্বস্ত করেন। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image