image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

উখিয়ায় দীর্ঘ যানজটে থমকে যাওয়া জীবন : মিলে কেবল উপায়হীন দীর্ঘশ্বাস

কায়সার হামিদ মানিক, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ১৯:৩৬, অক্টোবর ১৯, ২০২০

image

উখিয়া ও কোর্ট বাজারের প্রধান সড়কের উপর যত্রতত্র গাড়ি পার্কিনের কারনে রাস্তায় দীর্ঘযানজট বেড়ে হয়রানিতে শিকার হচ্ছে অসংখ্য পথচারি ও যাত্রীরা।

রাস্তা, ফুটপাথ দখল করে যে যার মতো সাজাচ্ছেন যত্রতত্র গাড়ি পার্কিং। ফুটপাথের পাশেই গাড়ি, টমটম, অটো, সিএনজি মিনিবাস, কারসহ অনেক যানবাহন । এতে কক্সবাজার টু টেকনাফগামি বাস যাতায়াতের পথ অনকটা ছোট হয়ে যায় ফলে যানজট লেগে থাকে ঘন্টারপর ঘন্টা। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়া টেকনাফের জনগণের জনজীবন বিপাকে একদিকে রোহিঙ্গাদের ঘনবসতিতে পরিবেশ নষ্ট অন্যদিকে রোড়ে যানজটের চিত্র।বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অদক্ষ ফিটনেসবিহীন ড্রাইভার অবৈধভাবে রোড়ে গাড়ি নিয়ে লাইন ক্রসের প্রতিযোগিতায় থাকে এতে করে সড়কের পরিবেশ নষ্ট হচ্ছে লাগছে যানজট।

সোমবার সরজমিন সন্ধ্যায় দেখা যায়, উখিয়া থানার মোড়ে অসংখ্য যানবাহন যে যার মতো করে সড়কে গাড়ি রাখার কারণে দীর্ঘ ৩ ঘন্টা যানযটে যাত্রীরা আটকা পড়ে ভোগান্তির শিকার হচ্ছে। পথচারীরা ও রাস্তা পার হতে পারছেনা।

পথচারী হেলাল উদ্দিন জানান,উখিয়া-টেকনাফ সড়কে রাস্তা বড় করে কি লাভ হল?বরং সড়কে যত্রতত্র টমটম,সিএনজি,পার্কিনের কারণে প্রতিনিয়ত যানযটে পড়ে যাত্রী ও পথচারীরা ভোগান্তির শিকার হচ্ছে। এখান থেকে পরিক্রাণ পেতে প্রশাসনের সহযোগীতা ছাড়া কোনদিন যানযট মুক্ত করা সম্ভব নয়।

উখিয়ার নবাগত ট্রাফিক অফিসার (সার্জন) মোশারফ হোসেন বলেন, রাস্তায় যানজট কমাতে আমরা ট্রাফিক পুলিশকে নতুন করে সাজাচ্ছি আমাদের সময় দিন যেহেতু আমরা নতুন এসেছি। উখিয়াকে পরিপুর্ণ করে তুলতে আমরা সব ধরণের পদক্ষেপ নিচ্ছি এতে আপনারা ও আমাদের সাহায্য করুন । রাস্তায় কোন অবৈধ পার্কিং থাকবে না। অদক্ষ ড্রাইভারের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image