image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

ছাত্রলীগের ডাকে বুধবার কক্সবাজারে হরতাল

কক্সবাজার ব্যুরো    |    ০১:৫৭, নভেম্বর ৩, ২০২০

image

কক্সবাজারে বুধবার (৪ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিক্ষুব্ধ ছাত্রলীগ। দীর্ঘ প্রায় ছয় বছরের মাথায় সোমবার সন্ধ্যায় ঘোষিত কক্সবাজার জেলা ছাত্রলীগের কমিটিকে বিতর্কিত, অবাঞ্চিত ও পকেট কমিটি উল্লেখ করে তা বাতিলের দাবীতে তুলেছে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা।

এই কমিটি বাতিল করে ‘প্রকৃত ছাত্রদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবিতে আগামী বুধবার (৪ নভেম্বর) জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে পদবঞ্চিত ছাত্রলীগ নেতারা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে তারা এই হরতালের ঘোষণা দেন।

হরতালকে স্বতঃস্ফূর্তভাবে সফল করতে সকল স্তরের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন গত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইবনে হোসাইন।জেলার সর্বস্তরের জনগণকে হরতালে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সর্বাত্মক সহযোগিতার জন্য আহবানও জানিয়েছেন তিনি।

মারুফ ইবনে হোসাইন বলেন, জনদুর্ভোগ আমরা চাইনি। কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন। এই সংগঠনে অনিয়ম অনুপ্রবেশ করলে ভবিষ্যত রাজনীতি নেতৃত্ব শুন্য হয়ে পড়বে।

প্রধানমন্ত্রীর ও ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঘোষিত নতুন কমিটির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে বলেও জানিয়েছে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতারা।

সুত্র মতে, প্রায় ৬ বছরের মাথায় সোমবার (২ নভেম্বর) কক্সবাজার জেলা ছাত্র লীগের নতুন কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এতে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসাইন সভাপতি এবং শিক্ষা ও পাঠচক্র বিষয়ক উপ-সম্পাদক আবু মোঃ মারুফ আদনান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোঃ মইন উদ্দিন, কাইসার উল আলম মুন্না চৌধুরী, বোরহান উদ্দিন খোকন ও নরিমা জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন, শাখাওয়াত হোসেন, সাজ্জাদুল হক ও মোঃ শওকত হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে ওয়াসিফ কবির, কামারুজ্জামান হিরু, এহসানুল হক মিলন ও গাজী নাজমুল হক।

এই কমিটি ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়ে পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের ফজল মার্কেট এলাকায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করে পদ বঞ্চিতরা।

মারুফ ইবনে হোসাইন ও মইন উদ্দিনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল করা হয় বলে জানা গেছে। তাছাড়া ঘোষিত কমিটিকে অবৈধ ও অবাঞ্চিত ঘোষণা করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ইশতিয়াক আহমেদ জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোর্শেদ হোসাইন তানিম।

প্রসংগত ২০১৪ সালের ১৩ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে জেলা ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের একমাস পর ২০১৫ সালের ১০ জানুয়ারি ইশতিয়াক আহমেদ জয়কে সভাপতি ও ইমরুল হাসান রাশেদকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়।

সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রায় ৬ মাস পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম।

গত ২০১৯ সালের বছরের ২০ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন তৎকালীন কেন্দ্রীয় সভাপতি রেজুয়ানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।

কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কক্সবাজার জেলা ছাত্রলীগ নির্দিষ্ট তারিখে সম্মেলন করতে ব্যর্থ হলে কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে। কিন্তু হঠাৎ কেন্দ্রীয় কমিটির দায়িত্ব থেকে শোভন-রাব্বানী অব্যাহতি নেওয়ার কারণে সেবারও সম্মেলন করা সম্ভব হয়নি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image