শিরোনাম
মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | ১৫:৫৫, ডিসেম্বর ১০, ২০২০
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ফারিখালে রাবার ড্যাম নির্মাণে ধীরগতির কারণে গেল তিন বছর ধরে বোরো চাষাবাদ থেকে বঞ্চিত কৃষকরা। পর্যাপ্ত পানির অভাবে বোরো মৌসুমে পাঁচশত একর জমি অনাবাদি রাখতে বাধ্য হয় কৃষকরা।
জানা যায়, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৫ কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হচ্ছে ফারিখালের উপর রাবার ড্যামটি। ২০১৮ সালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি কৃষকদের ভাগ্য পরিবর্তনের লক্ষে ভিত্তি প্রস্তর স্থাপন করেন। সেই থেকে আজ পর্যন্ত কাজ চলমান রয়েছে। নির্মাণাধীন রাবার ড্যামটির কাজ সম্পন্ন হলে বোরো মৌসুমে অন্তত হাজার একর জমি চাষাবাদের আওতায় আসবে।
ঠিকাদারি প্রতিষ্ঠান আরসেনাল ট্রেডিং কর্পোরেশন এর দায়িত্বে থাকা মোঃ মনির হোসেন চলিত বছরের ডিসেম্বরের মধ্যে রাবার ড্যামের কাজ সম্পন্ন হওয়ার কথা বললেও কাজে ধীরগতির কারণে আগামী বছরেও কাজ শেষ না হওয়ার আশংকায় রয়েছে কৃষকরা
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান মাঝখানে একটি বছর কাজ ধীর গতিতে চলায় ও সাময়িক বন্ধ রাখায় কাজটি সম্পন্ন হতে সময় লাগছে। তিনি রাবার ড্যামের কাজটি দ্রুত শেষ করার দাবী জানান।
স্থানীয় কৃষক মোঃ ইউসুফ ও মনিরুল হক জানান, শুস্ক মৌসুমে পানি না থাকায় কৃষকের পাশাপাশি পশু খাদ্যের অভাব হয়ে যায়। কারণ পানি না থাকার কারনে পুরো এলাকা চাষাবাদ সহ পশু পালন ও হুমকির মুখে পডে যায়। এই একটি রাবার ড্যাম আগামী দিনে কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে বলে তিনি জানান।
কৃষক মোঃ ইসমাইল জানান, পানির অভাবে বোরো মৌসুমে ধান চাষ হবে না। তাই নিজেকে সবজি চাষে মনোনিবেশ করেছি।
রাবার ড্যাম নির্মাণে দায়িত্বে থাকা সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন বলেন, রাবার ড্যামের কাজ দ্রুত চলছে। কাজ বন্ধ নেই। কাজের গুনগত মান ঠিক রেখে আমরা আমাদের দায়িত্ব পালন করে আসছি। কোন ধরনের অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
Developed By Muktodhara Technology Limited