image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মেজর সিনহা হত্যা : ১৫ জন আসামির বিরুদ্ধে র‌্যাবের অভিযোগপত্র দাখিল

কক্সবাজার ব্যুরো    |    ১২:০১, ডিসেম্বর ১৩, ২০২০

image

১৫ জনকে অভিযুক্ত করে আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার চূড়ান্ত অভিযোগপত্র (চার্জসীট) দেয়া হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা  র‌্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত -৪ এর বিচারক তামান্না ফারাহরর আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করেন।

আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল শেষে র‌্যাবের তদন্তকারী কর্মকর্তা খায়রুল ইসলাম সাংবাদিকদের জানান, দীর্ঘ মামলা রুজুর চার মাস আট দিনের মাথায় চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করা হলো। এই চূড়ান্ত অভিযোগপত্র তদন্ত সাপেক্ষে ১৫ জনকে অভিযুুুুক্ত করা হয়।
গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর এবিপিএন পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। র‌্যাব-১৫ কে মামলাটির তদন্তভার দেয়া হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ, বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিয়াক আলী, সাব ইন্সপেক্টর নন্দ দুলাল রক্ষিতসহ পুলিশ সদস্য এবং এপিবিএন এর তিন সদস্য ও স্থানীয় তিন ব্যক্তি।
তাদের মধ্যে ওসি প্রদীপ কুমার দাশ এবং তার প্রধান সহযোগী রুবেল শর্মা ছাড়া প্রধান অভিযুক্ত পরিদর্শক লিয়াকত আলীসহ ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

র‌্যাব-১৫ সূত্র জানায়, তদন্তের দায়িত্ব পাওয়ার পর অত্যন্ত আন্তরিকতা ও সতর্কতার সাথে মামলাটি তদন্ত করা হয়েছে। এই তদন্ত কার্যক্রমে মামলার আসামীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি বক্তব্য নেওয়া হয়েছে। সব তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত অভিযোগপত্র তৈরি করে তা আদালতে জমা দেয়া হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image