image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বোয়ালখালীর রায়খালী খালের ভাঙনের কবলে ২৮ পরিবার

এস এম শাহেদ হোসাইন ছোটন, বোয়ালখালী প্রতিনিধি    |    ১৭:৩৯, জুন ২২, ২০২১

image

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলীর রায়খালী খালের অব্যাহত ভাঙনের কবলে পড়েছে প্রায় ২৮ টি পরিবার। ইতোমধ্যে ৬টি পরিবারের ভিটে বিলীন হয়েছে এই  রায়খালী খালের ভাঙনের ফলে। ভাঙন থেকে রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন।

উপজেলা বোয়ালখালী পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের মতিউর রহমান তালুকদার বাড়িটি কর্ণফুলী থেকে আসা রায়খালী খালের সাথে সংযুক্ত। রায়খালীর এই খালটি এক সময় ২০ থেকে ৩০ ফুট চওড়া ছিল। বর্ষা মৌসুমে এ খাল দিয়ে প্রচন্ড গতিতে চলাচল করে পানি। এ সময় পানির গতিতে বসত বাড়ি ভাঙনের কবলে পড়ে। প্রতি বছর কম-বেশি বাড়িঘর ভাঙছে। কিন্তু সময়ের ব্যবধানে খালটি ভেঙে বড় হয়ে বর্তমানে ৩শ' ফুটে দাঁড়িয়েছে।এতে করে খালগর্ভে বিলীন হতে থাকে স্হানীয়দের ভিটে সহ বসতঘর।ইতোপূর্বে মতিউর রহনান তালুকদার বাড়ির আবু তৈয়ব,মৃত জাগের হোসেন,মৃত আবদুল বারেক,আবু কালাম,আবদুল হাসিম ও মৃত আবু তাহের এর বসতভিটা খালগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে গেছে।অবিরাম চলছে ভাঙন। ইতোমধ্যে ভাঙনের কবলে ঘর বাড়ি,  টয়লেট, বাড়ির পেছনের আঙ্গিনা সহ প্রায় ২৮ পরিবারের বাড়িঘর হুমকির মুখে রয়েছে। ভাঙন থেকে বাড়ি রক্ষা করতে অনেকে বাঁশের বেড়া দিয়ে মাটি ভরাট করলেও অনেকে তা পারছেন না। 

(২১ জুন ) সোমবার দুপুরে সরজমিনে পরিদর্শনে দেখা যায়, খালের ভাঙনের কবলে রয়েছে অসংখ্য বাড়িঘর। হুমকির মুখে আছে আরো অনেক স্থাপনা। এসময় মতিউর রহমান তালুকদার বাড়ির সাইফুল ইসলাম সহ অনেকে বলেন, আমরা গরীব মানুষ।বিগত প্রায় ১৫ বছর ধরে রায়খালী খালের ভাঙন চলছে। আমাদের এলাকাটি যেভাবে খালের ভাঙনের কবলে পড়েছে অচিরেই আমাদের বেঁচে থাকার এবং মাথা গোজার একমাত্র অবলম্বন বসতভিটে যেকোনো সময় রায়খালী খালগর্ভে বিলীন হয়ে যাবে। ফলে আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

ভাঙনের কবলে আছে আবদুল মালেক,মৃত ফয়েজ আহম্মদ, মাহবুল আলম, মুহাম্মদ রাশেল ,আবদুল হাকিম, শুক্কুর ইসমাইল, শামসুল আলম, আমির হোসেন, নুর হোসাইন, ইয়াছিন,মুহাম্মদ ঠিপু , সিরাজ ,আবদুর রশিদ, মনির হোসেন,মৃত আবদুছ ছালাম, এখলাছ মিয়া, সিরাজুল ইসলাম , মৃত জাগির হোসেন, জাহাঙ্গীর,জসিম,আবু তৈয়ব, খোরশেদ আলম, সাইফুদ্দীদ, মৃত রাজা মিয়া, নুরুল ইসলাম, মোহাম্মদ জসিম উদ্দিন,বেলাল সহ প্রায় ২৮ টি পরিবার । তাদের বাড়িঘর ভেঙেই চলেছে। তাই খালের এ ভাঙন থেকে রক্ষা করতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার সহ স্থানীয়রা।

এ ব্যাপারে বোয়ালখালী পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হক বলেন, আমরা রায়খালী খালের ভাঙনের বিষয়টি চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ এমপিকে জানিয়েছি।এমপি মহোদয় আমাদের বলেছেন সামনে পানি উন্নয়ন বোর্ড থেকে টেন্ডার হবে। মাহমুদুর রহমান বলেন আশা করি দুই-এক সপ্তাহের মধ্যে বিষয়টি নিয়ে আপনাদের আরো বিস্তারিত জানাতে পারবো।

বোয়ালখালীর পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু বলেন, বোয়ালখালী কর্ণফুলীর রায়খালী খালের অব্যাহত ভাঙনের কবলে পড়া পরিবারগুলোর সমস্যা গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।এটি বিশাল একটি বাজাটের প্রকল্প। চট্টগ্রাম -৮ আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ এমপিকে জানানো হয়েছে। এমপি মহোদয় পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছে।আশা করি আগামী জুলাই মাস পর্যন্ত লাগতে পারে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image