image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

নিরাময় নয়, দোহাজারী হাসপাতাল যেনো রোগের উৎপত্তিস্থল !

মো: কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশ প্রতিনিধি    |    ১৪:৫৫, জুন ২৩, ২০২১

image

হাসপাতালে রোগীরা যান সুচিকিৎসার আশায়, রোগ মুক্তির প্রত্যাশা নিয়ে। রোগ মুক্ত না হয়ে, বরং সেই হাসপাতাল থেকেই যদি রোগের উৎপত্তি হয়, তাহলে বিষয়টি কেমন দাঁড়ায়?

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতাল কম্পাউন্ডে ডাস্টবিন না থাকায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর মেডিকেল বর্জ্য যেমন, রক্ত-পুঁজ মিশ্রিত তুলা ও গজ ব্যান্ডেজ, ইঞ্জেকশনের খালি শিশি, ব্যবহৃত সিরিঞ্জ, সুচ, স্যালাইনের ব্যাগ খোলা যায়গায় স্তুপ করে রাখার ফলে বাতাসে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে বর্জ্যগুলো।

এসব চিকিৎসা বর্জ্য থেকে প্রতিনিয়ত বিষাক্ত দ্রব্য, ক্ষতিকর ধাতু ও রাসায়নিক পদার্থ প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে। এই বর্জ্যগুলোর বেশিরভাগই কমবেশি সংক্রামক জীবাণুর বাহক। কখনও পোড়ানো হয়, কখনও বা খোলা আকাশের নিচেই ফেলে রাখা হয় এসব বর্জ্য। 

চিকিৎসা বর্জ্যের কারনে হেপাটাইটিস বি ও সি, নানা ধরনের চর্মরোগ, শ্বাসতন্ত্রের প্রদাহসহ অনেক রোগ ছড়াতে পারে। আর হাসপাতালে ভর্তি অনেক সাধারণ রোগীও এসব রোগে আক্রান্ত হতে পারে।

হাসপাতাল কম্পাউন্ডে ডাস্টবিন স্থাপণপূর্বক চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের।

এব্যাপারে দোহাজারী ৩১শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবু তৈয়্যব বলেন, "ফান্ড না থাকায় ডাস্টবিন স্থাপণ করা সম্ভব হচ্ছে না। চিকিৎসা বর্জ্যগুলো সনাতন পদ্ধতিতে পুড়িয়ে ফেলা হয়। পরিচ্ছন্নতাকর্মী স্বল্পতার কারনে নিরাপদ দূরত্বে বর্জ্য অপসারণ করা সম্ভব হচ্ছে না।"

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন হোসাইন চৌধুরী বলেন, "দোহাজারী হাসপাতালে ডাস্টবিন স্থাপনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি পৌর প্রশাসক বরাবরে পত্র প্রেরণ করার নির্দেশনা দেন। তাঁর সে নির্দেশনার আলোকে ইতিমধ্যে দোহাজারী পৌরসভার প্রকৌশল বিভাগে পত্র প্রেরণ করা হয়েছে। শীঘ্রই ডাস্টবিন স্থাপনের আশ্বাস দিয়েছেন তারা।"

এব্যাপারে দোহাজারী পৌরসভার উপসহকারী প্রকৌশলী এসএম জমির উদ্দিন বলেন, "দোহাজারী হাসপাতাল কম্পাউন্ডে ডাস্টবিন স্থাপনের জন্য ইতিমধ্যে প্রশাসক মহোদয়  নির্দেশনা দিয়েছেন। তাঁর সে নির্দেশনার আলোকে প্রাক্কলন চুড়ান্ত করা হয়েছে। স্থান নির্বাচন সম্পন্ন হলে শীঘ্রই কাজ শুরু হবে।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image