image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

নাইক্ষ্যংছড়ির নতুন ইউএনও সালমা ফেরদৌস

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি    |    ১৫:১১, জুন ২৩, ২০২১

image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দ্বিতীয় নারী ইউএনও হিসেবে যোগদান করতে যাচ্ছেন সালমা ফেরদৌস। ২১জুন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়।

এর আগে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

অন্যদিকে বর্তমান ইউএনও সাদিয়া আফরিন কচিকে নৌপরিবহণ মন্ত্রণালয়ের অধীনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার হিসেবে বদলিপূর্বক ন্যস্ত করা হয়েছে। গত (৮জুন) এই সংক্রান্ত আদেশ জারী হয়।

এদিকে নতুন উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস ইতিপূর্বে পেকুয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) থেকে পদায়ন হয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে তাঁকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। 

উল্লেখ্য, ৩০তম বিসিএস প্রশাসনে নিয়োগ পাওয়া বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি নাইক্ষ্যংছড়ি উপজেলায় যোগদান করেন ২০১৮সালের ১০জুন। দীর্ঘ তিন বছরের অধিক সময় দায়িত্ব পালনকালে তিনি নিজের সৃজনশীলতা আর কর্মদক্ষতার মাধ্যমে উনয়নের চিহ্ন রেখে যাচ্ছেন এই উপজেলায়। বিশেষ করে উপবন পর্যটন কেন্দ্রে সৌন্দর্যের রূপ দিয়ে একটি আধুনিক পর্যটন এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। যার সুফল ভোগ করবে পুরো উপজেলা সদরের মানুষ। এছাড়া দায়িত্ব গ্রহণের পর থেকে চলমান বৈশ্বিক মহামারীর এই সময়ে প্রতিদিনই অফিস করার পাশাপাশি মানুষের অভাব-অভিযোগ পেলে জীবনের ঝুঁকি নিয়ে দূর্গম এলাকায় ছুটে গেছেন মাঠ প্রশাসনের এই নারী কর্মকর্তা।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image