শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ১৭:৫৪, জুন ২৩, ২০২১
সীতাকুন্ডের কুমিরায় শিল্পগ্রুপ কেএসআরএম কর্তৃক জনগনের চলাচলের রাস্তার মধ্যখানে খুড়ে গ্যাসলাইন নিয়ে হাজার হাজার মানুষকে দুর্ভোগে ফেলেছে বলে অভিযোগ পাওযা গেছে। দূর্ভোগের শিকার স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ স্বরূপ সড়কে ব্যারিকেড দিয়ে প্রতিবাদ ও মানববন্ধন করেছে। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার কাজ করেছে।
বুধবার (২৩জুন) চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিরা রয়েল সিমেন্ট গেইটের সামনে পরিরাস্তা রোড দিয়ে বেঁড়িবাঁধ সংলগ্ন কর্ণফুলী গ্যাসলাইন থেকে তাদের কারখানায় গ্যাস সংযোগ নেয়ার জন্য পুরো রাস্তা খুড়ে বড় বড় গর্তের সৃষ্টি করে। ফলে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। যার ফলে চরম দূর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে ।
এলাকার বাসিন্দারা প্রতিবাদী হয়ে উঠলে কেএসআরএম তাদের ষ্টিল মিলের বর্জ্য (রাবিশ) ট্রাকে করে রাস্তায় ছিটিয়ে দিয়ে তাদের দায়িত্ব শেষ করে। এসব রাবিশ রাস্তায় ফেললে লোকজনের চলাচলে আরও মারাত্বক সমস্যার সৃষ্টি হয়। ষ্টিল মিলের রাবিশগুলো খুব ধারালো। খালী পায়ে হাঁটলে পা কেটে যায়, এমনকি অনেকের জুতাও কেটে গেছে বলে দাবী ভুক্তভোগীদের।
এলাকার বয়স্ক ব্যক্তি মোঃ হাসান, লেখক সালাউদ্দিন, যুবলীহ নেতা জীবনসহ অনেকেই জানান, রাস্তাটি কাটার সময় আমরা বাধা দিয়েছি। তখন কেএসআরএম কর্তৃপক্ষ এবং স্হানীয় মেম্বার খোরশেদ, চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী এলাকাবাসীকে রাস্তাটি মেরামত করা হবে বলে আশ্বস্ত করেন।

দীর্ঘদিন রাস্তাটির কোন মেরামত কিংবা পুননির্মাণ কাজ না হওয়ায় জনগণ তাদের কথার প্রতি একধরনের আস্থাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। জনগণ দুুর্ভোগ সইতে না পেরে বুধবার (২৩জুন) সকাল ১১টায় পরী রাস্তার ৩/৪ স্হানে ব্যারিকেড দেয়। এতে কেএসআরএমএর একটি ট্রাক আটকে পড়ে। খবর পেয়ে সীতাকুণ্ড থানার এসআই নির্মল ঘটনাস্হলে পৌঁছে। এলাকাবাসী তাদের দূর্ভোগের কথা জানালে তিনি ওসির মাধ্যমে সপ্তাহের মধ্যে স্হায়ী সমাধান করে দিবেন বলে এলাকাবাসীকে আস্বস্ত করলে এলাকাবাসী ব্যারিকেড তুলে নেয়।
এব্যাপারে স্হানীয় মেম্বার জানান, গ্যাস কোম্পানী সরকারের অনুমোদন নিয়ে লাইন নিয়েছে। রাস্তাও মেরামত হবে খুব শিগ্রী।
এব্যপারে কুমিরা ইউপি চেয়ারম্যান মোঃ মোরশেদ হোসেন চৌধুরী বলেন, রাস্তাটি এলজিইডির, তারা ক্ষতিপূরণ হিসেবে ১৫ লক্ষ টাকা নিয়ে রাস্তা খোড়ার অনুমোদন দেয়, তবে রাস্তাটি টেন্ডার হয়েছে, করোনার জন্য কাজ হচ্ছেনা, করোনা স্বাভাবিক হলে কাজ শুরু হবে। তবে রাস্তার বেহাল দশা হওয়ায় ওলাকাবাসীর চলাচলে কষ্ট হচ্ছে বলে তিনি স্বীকার করেন।
Developed By Muktodhara Technology Limited