image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে বৈদ্যুতিক খুঁটি ভাঙ্গাচোরা, সংশ্লিষ্টদের নাই নড়াচড়া

বাঁশখালী প্রতিনিধি    |    ১৭:২৫, জুন ২৬, ২০২১

image

চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়কে সাধনপুর ইউনিয়নের দক্ষিণ সাধনপুর মোকামী পাড়া অভ্যন্তরিণ সড়ক সংযোগ এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে একটি বৈদ্যুতিক খুঁটি। সেই খুঁটির মধ্যভাগের বৃহত্তম অংশে ভাঙ্গন ধরেছে। রড-সিমেন্টের তৈরি বৈদ্যুতিক খুঁটিটির সিমেন্টের প্রলেপ সরে গিয়ে ঠাই দাঁড়িয়ে আছে। সম্ভবত প্রধান সড়কে চলাচলরত গাড়ীর ধাক্কায় এমনটি হয়েছে। যার ফলে খুঁটিটি ঝুঁকির মধ্যে রয়েছে। যেকোন সময় খুঁটিটি পড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। দীর্ঘদিন ধরে ঝুঁকিতে থাকা খুঁটিটি যেন দেখার কেউ নেই।

সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রধান সড়কে দক্ষিণ সাধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেড়শ গজ দক্ষিণে সাধনপুর মোকামী পাড়া অভ্যন্তরিণ সড়ক সংযোগে ঝুঁকিপূর্ণ এ খুঁটির অবস্থান। খুঁটির উপর দিয়ে ৩৩ কেবি ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালক তার বহমান রয়েছে। যে কোন সময় খুঁটিটি হেলে পড়ার রয়েছে সম্ভাবনা। ব্যস্থতম প্রধান সড়কে খুঁটিটি পড়ে গেলে বড় ধরণের দূর্ঘটনার মতো ঘটনা ঘটে যেতে পারে বলে আশংকা প্রকাশ করছে স্থানীয়রা।

সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিম বলেন, 'বাঁশখালী পিএবি রুটে চলাচলরত কোন যানবাহনের ধাক্কায় সম্ভবত খুঁটির সিমেন্টের প্রলেপ ঝরে পড়ে যায়। যার ফলে খুঁটিটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। খুঁটিটি পরিবতন করে নতুন খুঁটি স্থাপন করা না হলে, যে কোন সময় পড়ে গিয়ে মারাত্মক দূর্ঘটনা ঘটে যেতে পারে।'

এ বিষয়ে বাঁশখালী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, ' আগে এ বিষয়ে কেউ আমাদেরকে অবহিত করেনি। তবে ওই খুঁটির বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।'



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image