image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

শুদ্ধাচারে শ্রেষ্ঠ শিশু বিষয়ক কর্মকর্তা কাপ্তাইয়ের জসীম মাসুদ 

নিজস্ব প্রতিবেদক    |    ১৭:১৮, জুন ৩০, ২০২১

image

বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শুদ্ধাচারে শ্রেষ্ঠত্বের পুরস্কার পাচ্ছেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।  

জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২০২১ জেলা পর্যায়ের কর্মকর্তা ক্যাটাগরীতে সারাদেশের মধ্যে জসীম উদ্দীন মাসুদকে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জ্যোতি লাল কুরী।

জসীম উদ্দিন মাসুদ পুরস্কার হিসেবে একমাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ এবং একটি সনদপত্র পাবেন। 

তিনি অত্যন্ত সুনামের সাথে মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তাঁর তত্ত্বাবধানে মৌলভীবাজারের শিশুরা বিভিন্ন সময়ে জাতীয় এবং বিভাগীয় পর্যায়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ছিনিয়ে এনেছে। 

প্রোগ্রাম উপস্থাপক ও সঞ্চালক হিসেবে তিনি বেশ জনপ্রিয়। উন্নয়ন গবেষক এবং শিশু উন্নয়ন গবেষক হিসেবেও তিনি সমাদৃত। একজন মেধাবী কর্মকর্তা, লেখক, গবেষক এবং সুবক্তা হিসেবে তাঁর সুখ্যাতি রয়েছে। দেশের লিডিং রেজিস্টার্ড অনলাইন নিউজ পোর্টাল আইনিউজডটনিউজ-সহ বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি নিয়মিত কলাম লিখে আসছেন। 

জসীম উদ্দিন মাসুদের গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায়। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রাম ও কাপ্তাই এলাকায়। 

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে লোক প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। 

জসীম উদ্দীন মাসুদ বলেন, ‘এই মনোনয়ন ও পুরস্কারের যথাযথ মর্যাদাদানে আমার দায়িত্ব আরও অনেক বেড়ে গেলো। আমাদের সকল পর্যায়ের শ্রদ্ধেয় কর্মকর্তাবৃন্দ, মৌলভীবাজার জেলার সহকর্মী ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি।’



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image