image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

টানা বৃষ্টিতে লোহাগাড়ায় সড়ক ভেঙ্গে খাল, জনদূর্ভোগ চরমে

হোছাইন মেহেদী, লোহাগাড়া প্রতিনিধি    |    ২০:৪২, জুলাই ১, ২০২১

image

লোহাগাড়ায় গত কয়েকদিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন এলাকা নিম্মজিত হয়ে গেছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট, মাছের প্রজেক্ট-পুকুর এবং ৭.৮ হেক্টর আমন ধানের বীজতলা নিম্মজিত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আধুনগর, পুটিবিলা, চুনতি ও বড়হাতিয়া ইউনিয়নে। বর্তমানে ওই এলাকার কিছু মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

টানা বর্ষণে পুটিবিলা ইউনিয়নের এম চর হাট মাছ ব্যবসায়ী সমিতির ফারুক মিয়ার তিনটি ও দিদারের মাছের প্রজেক্ট তলিয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

অতিবৃষ্টিতে ডলু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় খাল পাড় ভেঙ্গে আধুনগর ইউনিয়নের সিপাহী পাড়া-সর্দানী পাড়ার সংযোগ সড়কটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। এছাড়াও ইউনিয়নের আখতারিয়া পাড়া, কাজীর পাড়া, রুপবান পাড়া, মৌলভী পাড়া, মিয়া পাড়া, চৌধুরী পাড়া, গাটিয়া পাড়া, সিপাহী পাড়া, সর্দানী পাড়া, দক্ষিণ হরিনা এলাকা পানিতে ডুবে গেছে। হাতিয়ার খালের পাড় ভেঙে রুস্তমের পাড়া, ওজা পাড়া, মরা ডলুকুল, ছেদিরপুনি বড়ুয়া পাড়া পানিতে প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে আছে। এছাড়াও  গ্রামীণ সড়ক, কৃষকের আমন ধানের বীজতলা ও মৎস্যজীবীদের লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানিবন্ধী ২শ পরিবারের কাছে চাল, ডাল, মুড়ি, চিনি, বিস্কুট, পাউরুটি সহ বিভিন্ন শুকনো খাবার পৌঁছে দিয়েছি। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের জন্য তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বড়হাতিয়া ইউনিয়নের বাসিন্দা খালেদ দেওয়ান জানান, ইউনিয়নের চাকফিরানী এলাকার প্রায় ৪০টি মাছের প্রজেক্ট তলিয়ে গেছে। এতে প্রায় ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তিনি জানান।

ভারী বর্ষনের ফলে চুনতি ইউনিয়নে হতিয়ারখাল ভেঙ্গে রহমানিয়া পাড়া, পাঠিয়াল পাড়া ও সাতগড় এলকায় বিভিন্ন রাস্তা ও কালভাট ভেঙ্গে গেছে। পানিতে প্লাবিত হয়ে প্রায় ১৪০ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু সারাদিন বিভিন্ন এলাকা পরিদর্শন করতে গিয়ে নগদ অর্থ বিতরণ করেছেন বলে জানান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে প্রায় ৭.৭ হেক্টর আমনের ধানের বীজতলা পানিতে আংশিক নিমজ্জিত হয়েছে। আধুনগর ইউনিয়নে ১.২ হেক্টর, চুনতিতে ২ হেক্টর, আমিরাবাদে ১ হেক্টর, পুটিবিলায় ০.৫ হেক্টর ও বড়হাতিয়া ইউনিয়নে ৩ হেক্টর আমন ধানের বীজতলা নিম্মজিত হয়েছে। কৃষি অফিসার মনিরুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার প্রায় ৭.৭ হেক্টর আমনের বীজতলা আংশিক নিমজ্জিত হয়েছে। পানি নেমে তা ঠিক হয়ে যাবে বলে তিনি জানান।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের চাল, ছিড়া, ডাল, মুড়ি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও নগদ অর্থ সহযোগিতার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image