শিরোনাম
কক্সবাজার ব্যুরো | ২১:৪০, জুলাই ৩, ২০২১
কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী উপহার দিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। শনিবার বিকেলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে সাংবাদিক নেতৃবৃন্দের হাতে এসব সামগ্রী তুলে দেয়া হয়
সিনিয়র সচিবের পক্ষে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী হিল্লোল বিশ্বাস ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী।
এদিকে করোনাকালের উপহার সামগ্রী পেয়ে সাংবাদিক সমাজের পক্ষ থেকে কক্সবাজারের কৃতি সন্তান স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী।
উল্লেখ্য, সাংবাদিকদের মাঝে সুরক্ষা সামগ্রীগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
Developed By Muktodhara Technology Limited