শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ১৯:২৪, জুলাই ৬, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালীতে দীর্ঘদিন ধরে নলকূপগুলোতে পানি উঠছিল না। সুপেয় পানির সংকটে ছিলেন বোয়ালখালী পৌরসভাধীন ৬ নং ওয়ার্ডের মীরপাড়া জলিল ভান্ডার শাহী জামে মসজিদ বাড়ীর ৩০ টি পরিবারের প্রায় ৩শ মানুষের।
পানির সংকটের খবর পেয়ে মসজিদ বাড়ীতে একটি গভীর নলকূপ স্থাপন করে দিয়েছেন হাজী নাসের আলী নামের একজন দানবীর।
এখন ৩০ পরিবারে আর পানির সংকট থাকবে না। ৩শ মানুষের পানির সংকট দূর করতে ব্যয় হয়েছে ১লক্ষ ৬০ হাজার টাকা।আগামী কয়েকদিনের মধ্যে স্থাপন কাজ শেষ হলে গভীর নলকূপটি চালু করে দেওয়া হবে। এরপর থেকেই ৩০টি পরিবার সেখান থেকে পানি নেওয়া শুরু করবে।
মীরপাড়া জলিল ভান্ডার শাহী জানে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ ইউছুপ নবী বলেন, প্রায় তিন মাস ধরে বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের মীরপাড়া মসজিদ বাড়ীর এলাকার টিউবওয়েলগুলোতে পানি উঠছিল না। চৈত্র মাস আসার পর এ সমস্যা আরও তীব্র হয়েছে। এতে ৩০টি পরিবারের প্রায় ৩শ মানুষ দুর্ভোগে ছিলেন।
সেজন্য হাজী নাছের আলী ৩০ টি পরিবারের সুপীয় পানির সংকট দেখে একটি গভীর নলকূপ স্থাপন করে দিয়েছি। প্রায় ৬শ ফুট নিচে গিয়েই পানির লেয়ার পাওয়া গেছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১লক্ষ ৬০ হাজার টাকা।
এ ব্যাপারে হাজী নাছের আলী বলেন, আমার বাসায় কয়েকদিন পানি ছিল না। তখন বুঝতে পেরেছি পানির সংকটে কতটা কষ্ট হয়। সেই অনুভূতি থেকে আমি খবর পেয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ এমপির নির্দেশে মীরপাড়া
মসজিদ বাড়ীর ৩০টি পরিবারের পানির সংকট সমস্যাটি সমাধান করতে চেষ্টা করেছি।তিনি বলেন, চলমান সুপীয় পানির সংকট দূর করার জন্য বোয়ালখালীর বিভিন্ন এলাকায় যারা বিত্তশালী আছে তারা যদি সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোন এলাকায় সুপীয় পানির সংকট থাকবে না।
এ সময় উপস্হিত ছিলেন,হাজী রমজান আলী সওদাগর,মোহাম্মদ লোকমান,খোরশেদ আলম ড্রাইভার,হানিফ কাওয়াল,নুরুল আলম ও জলিল ভান্ডার শাহী জামে মসজিদের খতিব নুর গণি।
Developed By Muktodhara Technology Limited