শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২১:৩৯, জুলাই ৯, ২০২১
প্রজেক্ট অক্সিজেন ব্যাংক নামে "গাছ আমাদের অক্সিজেন দেয়,গাছ লাগানো সাদাকায়ে জারিয়াহ" এই স্লোগানে কুতুবদিয়া উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ,মসজিদ, মাদ্রাসা, মন্দির,কিন্ডারগার্টেন, রাস্তার দুই পাশসহ বসত বাড়িতে ৬ হাজার ৫শ চারা রোপন করবে দ্বীপবর্তিকা।
কুতুবদিয়ার বৃহত্তর ছাত্র সংগঠন "দ্বীপবর্তিকা" উদ্যোগে ১১ টি টিমের মাধ্যমে সমগ্র কুতুবদিয়ায় এ বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানান সংগঠনের সভাপতি মীর মোঃ জাহেদুল ইসলাম।
দ্বীপবর্তিকার উপদেষ্টা কমান্ডার আসিফ আদিল পিএসসির আর্থিক সহযোগিতায় আগামী ১৪ জুলাই কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিশিষ্টজনের উপস্থিতিতে এ বৃক্ষ রোপন কার্যক্রম শুরু করবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক নেছার উদ্দিন।
Developed By Muktodhara Technology Limited