শিরোনাম
লামা (বান্দরবান) প্রতিনিধি | ১৮:২৩, জুলাই ১০, ২০২১
লামা উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উম্রানু মার্মা (১৭) নামে এক নারীর মৃত্যু হয়ে়ছে। শনিবার (১০ জুলাই) সকাল ৬টা ২০ মিনিটে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
উম্রানু মার্মা লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধু অং পাড়ার ধুংক্য মার্মার স্ত্রী।
লামা হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৬ জুলাই মঙ্গলবার দুপুর ১টা ২৫ মিনিটে করোনা পজিটিভ ও ম্যালেরিয়া সংক্রমণ হয়ে উম্রানু মার্মা লামা হাসপাতালে ভর্তি হয়। তাকে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। শনিবার সকাল ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহতের স্বামী ধুংক্য মার্মা বলেন, ম্যালেরিয়া আক্রান্ত হয়ে গত কয়েকদিন পূর্বে লামায় একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রীর সিজারে বাচ্চা ডেলিভারী হয়। ডেলিভারীতে তার বাচ্চা মারা যায়। সিজারে তার স্ত্রী উম্রানু মার্মার স্বাস্থ্যের অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা ইউনিটে আইসিওতে ভর্তি থেকে তার চিকিৎসা করা হয়। পরে লামা বাড়িতে চলে আসলে তার পুণরায় স্বাস্থ্যের অবস্থা খারাপ হলে গত ৬ জুলাই লামা সরকারি হাসপাতালে ভর্তি হয়ে় ১০ জুলাই সে মারা যান।
লামা হাসপাতালে শনিবার সকালে নিহত নারী করোনা পজেটিভ ও ম্যালেরিয়া সংক্রমিত ছিল বান্দরবান সিভিল সার্জন ডা: অং শৈ প্রæ মার্মা জানান।
লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মাজেদ মহিউদ্দিন চৌধুরী বলেন, লামা হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে মারা যাওয়া নারী উম্রানু মার্মা করোনায় মারা গেছে। এছাড়া সে ম্যালেরিয়ায় আক্রান্ত ছিল।
তিনি আরো জানান, লামা উপজেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত ১১২ জন, সুস্থ ও ৭৮ জন, লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ১৭ জন ও করোনায় আক্রান্ত হয়ে ২ নারীর মৃত্যু হয়েছে।
Developed By Muktodhara Technology Limited