শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২৩:২৩, জুলাই ১৩, ২০২১
কক্সবাজারের কুতুবদিয়ায় সারাদেশের ন্যায় বৈশ্বিক মহামারীর করোনা প্রতিরোধে দ্বিতীয় ধাপের প্রথম ডোজের টিকা প্রদান শুরু হয়।
গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী।
কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.রেজাউল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. রেজাউল হাসান জানান, দ্বিতীয় ধাপের প্রথম ডোজের জন্য চিনের তৈরী সিনোফার্মার করোনা প্রতিরোধ ভ্যাকসিন ১ হাজার ৪শ ডোজ পেয়েছি। প্রথম দিনে ৮ জনে করোনা প্রতিরোধ ভ্যাকসিন গ্রহন করেছে । পর্যায়ক্রমে রেজিষ্ট্রেশন কৃত সবাইকে টিকা দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান ছৈয়দ কামরুল হাসান টিকাদান কার্যাক্রম দায়িত্ব পালন করছেন ।
Developed By Muktodhara Technology Limited