শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ১৮:০৬, জুলাই ১৪, ২০২১
করোনার বৈশ্বিক মহামারীতে চলছে সারাদেশে কঠোর লকডাউন, বন্ধ রয়েছে উপার্জন। এমন অবস্থায় ব্র্যাকের সদস্যরা তাদের জমানো সঞ্চয় থেকে টাকা ফেরৎ চাই। কিন্তু সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ কুতুবদিয়া ব্র্যাক অফিস।
সদস্যদের পাশে থাকতে কুতুবদিয়া ব্র্যাক অফিস বিকাশের মাধ্যমে জমানো সঞ্চয়ের টাকা সদস্যদের কাছে পৌঁছে দিচ্ছে।
চট্টগ্রাম -৪ এর আওতাধীন পেকুয়া এরিয়ার ব্র্যাক কুতুবদিয়া উপজেলা এলাকার ব্যবস্থাপক অসীম বিশ্বাস জানান, করোনাকালীন সময়ে বিভিন্ন কর্মসূচি পালনের পাশপাশি যখন লকডাউনে আমাদের সকল অফিস বন্ধ তখন সদস্যরা ফোন করে তাদের জমানো কিছু সঞ্চয় ফেরৎ চাইলে তা বিকাশের মাধ্যমে ফেরৎ দেওয়া হয় এবং তাদেরকে বিভিন্ন ধরণের সহযোগীতা করা হয়েছে।
কুতুবদিয়া উপজেলার শাখা ব্যবস্থাপক পিযুষ কান্তি দত্ত জানান, ব্র্যাক করোনাকালীন মহামারী সময়ে সদস্যদের পাশে আছে এবং সবসময় পাশে থাকবে।
ব্র্যাক সংগঠনের সভানেত্রী দিলুয়ারা বেগম জানান, কঠোর লকডাউনে যখন সকল অফিস বন্ধ ঠিক সেই মুহুর্তে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা সঞ্চয় ফেরৎ পেয়ে আমার পরিবারে খুবই উপকৃত হয়েছে। এই দুঃসময়ে কৃতজ্ঞতা জানাই ব্র্যাককে।
ব্র্যাকের আরো কয়েকজন সদস্য জানান, দুঃসময়ে ব্র্যাক আমাদের পাশে থাকায় আমরা অনেক উপকৃত হয়েছি।
Developed By Muktodhara Technology Limited