শিরোনাম
কক্সবাজার ব্যুরো | ১৯:৪৩, জুলাই ১৬, ২০২১
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগীতায় হোপ ফাউন্ডেশনের উদ্যোগে চালু করা হয়েছে ৫০ শয্যার কোভিড-১৯ হোপ আইসোলেশন সেন্টার ও চিকিৎসা কেন্দ্র।
১৬ জুলাই শুক্রবার সকালে কক্সবাজার শহরের কবিতা চত্বর রোডে স্থাপিত এই চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।
হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিন আল পারভেজ, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম, জেলা সদর হাসপাতালের অরএমও ডা: নওশাদ রিয়াদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড.সেন্টাইনু সাইমন কাডু বক্তব্য রাখেন ।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ বলেন, কক্সবাজারে ইতোমধ্যে জেলা-উপজেলা পর্যায়ে চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নত করা হয়েছে। আস্থার সাথে চিকিৎসা সুবিধা ভোগ করছে জেলাবাসী। সবধরনের প্রস্তুতি রয়েছে কক্সবাজার জেলা সদর হাসপাতালসহ জেলার সকল কোভিড হাসপাতালের।
Developed By Muktodhara Technology Limited