image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

আনোয়ারার নিম্নাঞ্চলে পানি, যেনো কিছুতেই মুছবেনা জীবনের গ্লানি

জাহাঙ্গীর আলম, আনোয়ারা প্রতিনিধি    |    ২১:৫৯, জুলাই ৩০, ২০২১

image

বরুমচড়া ইউনিয়নের গুচ্ছগ্রাম পানিতে ভাসছে আনোয়ারা

টানা বৃষ্টি ও সঙ্খ নদীর অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধির কারণে আনোয়ারা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাগরে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে জোয়ারের বাঁধ ভেঙে উপজেলার দক্ষিণ বারখাইন এলাকায় পানি প্রবেশ করেছে। পানিতে সড়ক ও ঘর-বাড়ী ডুবে যাওয়ার ঘটনাও ঘটেছে। এতে করে উপকূল ও নদীর পাড়ের বাসিন্ধাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।

সরজমিনে শুক্রবার বারখাইন এলাকা ঘুরে দেখাযায়, সঙ্খ নদীর বাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করছে। তৈলারদ্বীপ এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ, জেলে পাড়া ও আশপাশের সড়ক ও ঘরবাড়ি পানিতে ভাসছে। এসময় যান ও জন চলাচলে দূর্ভোগ সৃষ্টি হয়। জানাযায়, গত একসপ্তাহ ধরে বৃষ্টির কারণে উপজেলার কৈনপুরা,ডুমুরিয়া,দক্ষিণ বারখাইন,তৈলারদ্বীপ জেলেপাড়া,বরুমচড়ার গুচ্ছগ্রাম, বেলছুড়াসহ বেশ কিছু নিম্নাঞ্চল পানি বন্ধি হয়ে পড়ে।

এসময় সাগর ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেলে কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে উপকূলে পানি প্রবেশ করে। পানিতে মানুষের বাড়ী ঘরসহ সড়ক ডুবে যায়। এতে করে এসব এলাকার মানুষের দূর্ভোগ বেড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানায়, চারদিন ধরেই এলাকায় সঙ্খ নদীর জোয়ারের পানি উঠামানা করছে। সড়ক টপকিয়ে মানুষের বাড়িঘরও ডুবে যায়। জোয়ারের পানির কারণে স্থানীয়রা রান্নাবান্নাও করতে পারছেনা। এসব এলাকায় জরুরী ভিত্তিতে ত্রাণ সামগ্রী প্রয়োজন।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ জানান, প্রাকৃতিক ও বৈরি আবহাওয়ার কারণে সাগর ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে। ক্ষতিগ্রস্থদের ত্রাণ সাহায্যের ব্যবস্থা করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image