শিরোনাম
লামা (বান্দরবান) প্রতিনিধি | ১৯:৪৫, আগস্ট ২, ২০২১
আগামীকাল মঙ্গলবার ৩ আগষ্ট বন্যাসহ নানা দুর্গতদের দুর্দশা প্রত্যক্ষ করতে লামায় আসতেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
ওইদিন মন্ত্রী লামা কেন্দ্রীয় পৌর বাস টার্মিনালে সকাল ১০ টায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরন করবেন।
এরপর তিনি রুপসিপাড়াস্থ ইব্রাহীম লিডারপাড়া লামা খালের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করবেন।
লামা খালের ভাঙ্গনে গত তিন দশকে লামায় প্রথম বাঙ্গালী অধ্যাষিত গ্রাম ইব্রাহীম লিডারপাড়া বিলিন হতে চলেছে।
ওই গ্রামে প্রাচীন একটি জামে মসজিদ, কবরস্থানসহ ভাঙ্গনের কবলে রয়েছে খালের উপর নির্মিত একটি গার্ডার ব্রিজ।
মন্ত্রীর আগমনে স্থানীয়রা আশায় বুক বেধেছেন।
গ্রামবাসী আশা করেন, সরেজমিন প্রত্যক্ষ করে, ভাঙ্গন রোধে দীর্ঘস্থায়ী কোন প্রকল্প অনুমোদনের ব্যাবস্থা করবেন সবার প্রিয় নেতা বীর বাহাদুর।
জানা যায়, মন্ত্রী ভাঙ্গন কবলিত শীলেরতুয়া মার্মাপাড়া পরিদর্শন করেন।
বিকেলে বান্দরবান ফেরার পথে ইয়াংছা বাজারে বন্যা দুর্গতদের মাঝে ত্রান বিতরন করবেন পার্বত্য বীর।
Developed By Muktodhara Technology Limited