image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

লামায় পার্বত্য মন্ত্রীর ত্রাণ বিতরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি    |    ১৮:৪২, আগস্ট ৩, ২০২১

image

লামা উপজেলায় কোভিড-১৯ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠান উপলক্ষ্যে লামা কেন্দ্রীয় পৌর বাস স্টেশনে এক জনসভার আয়োজন করেন লামা পৌরসভা। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র- মো: জহিরুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী  বীর বাহাদুর উশৈসিং এমপি বন্যা দুর্গতদের মাঝে নগদ টাকা, চাল ও ঢেউটিন বিতরণ করেন।  

এসময় বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি,পুলিশ সুপার জেরিন আখতার, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, লামা উপজেলা চেয়ারম্যান মো.মোস্তফা জামাল,বান্দরবান জেলা আওয়ামীলী’র সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য শেখ মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, ফাতেমা পারুল, লামা উপজেলা নির্বাহী অফিসার রেজা রশিদ, এএস পি লামা সার্কেল রেজওয়ানুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা, লামা উপজেলা ও পেীর আওয়ামী লীগের নের্তৃবৃন্দ,পৌরসভার কাউন্সিলবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ত্রান বিতরণকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। ৭৫ এর ১৫ আগস্ট যে সব নর পশু বঙ্গবন্ধুসহ পরিবারের যে সকল সদস্যদের হত্যা করেছে তাদের প্রতি ঘৃণা জানান, এবং ঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল সদস্যদের আত্মার শান্তি কামনা করেন। এই করোনা কালে আইন শৃঙ্খলার প্রশংসা করে বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের ভ’য়সি প্রশসা করেন।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সকল উপহার সামগ্রী অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে আমরা দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

এদিকে ত্রাণ বিতরণ শেষে মন্ত্রী বীর বাহাদুর  লামা রুপসিপাড়া ইউনিয়নের লামা খালের ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত দরদরি এলাকার ইব্রাহীম লিডার পাড়া জামে মসজিদ ও  লামা খালের উপর নিম্মিত ব্রীজের ভাঙ্গন পরিদর্শন করেন,এবং আশ্বাস প্রদান করেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image