image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

মেরিন একাডেমি-বদলপুরা সড়ক গিলে খাচ্ছে কর্ণফুলী শিপ বিল্ডার্স জেটি

নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩৫, আগস্ট ৪, ২০২১

image

চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ মেরিন একাডেমির পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ব্যক্তিমালিকানাধীন জেটিতে নোঙর করা জাহাজ থেকে খালাসকৃত পন্য পরিবহনে ব্যবহৃত ভারী যানবাহনে তলিয়ে যাচ্ছে একটি গ্রামীণ সড়ক। দেশের প্রথম ও বৃহত্তম মেরিন একাডেমির গুরুত্বপূর্ণ সড়ক “মেরিন একাডেমি-বদলপুরা সড়ক“ দিয়ে কর্ণফুলী শিপ বিল্ডার্স নামক একটি জেটি থেকে প্রতিনিয়ত পন্যবাহী ২০/৩০টন ওজনের ভারী যানবাহন চলাচলের কারণে সড়কটি বেহাল দশার পাশাপাশি ভোগান্তিতে পড়েছে মেরিন একাডেমির শিক্ষার্থী, কর্মকর্তা ও স্থানীয় অর্ধ লক্ষাধিক বাসিন্দা। 

স্থানীয়দের অভিমত, অবকাঠামোগত সুযোগ সুবিধা যাচাই বাছাই না করে জেটি নির্মাণ করার অনুমোদন সরকার কিভাবে দেয় সেটি বোধগম্য নয়। জেটি হলে সেখানে নোঙর করা জাহাজ থেকে পন্য খালাস করে নিয়ে যাওয়ার মতো সড়ক আছে কিনা, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে কিনা এসব বিষয় খতিয়ে না দেখেই জেটির অনুমোদন দেয়ার অভিযোগ ওঠেছে। এ অপরিকল্পিত জেটির ফলে শুধু গ্রামীণ সড়ক নয়, পুরো পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ সড়ক দিয়ে যান চলাচলের সরকারি নিয়মনীতি উপেক্ষা করে, সড়কের কাজ না করে কর্ণফুলী শিপ বিল্ডার্স জেটির প্রতিদিন শত-শত গাড়ী চলাচল করে এ সড়কে। এতে একদিকে সৃষ্টি হয় ভয়াবহ যানজট অন্যদিকে সড়কের ত্রাহি অবস্থা। 

তবে জেটি কর্তৃপক্ষ বলেছে, তারা সড়ক সংস্কারের কাজ শুরু করেছে।

আনোয়ারা উপজেলা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার মেরিন একাডেমি-বদলপুরা সড়কটি বছরের শুরুতে কার্পেটিংয়ের কাজ করা হয়। তাছাড়া গত ২-৩ মাস আগে আবারও ৪০ লক্ষ টাকা ব্যয়ে সড়ক বর্ধিতকরণের কাজ করা হয়েছে। এ সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের কোন অনুমোদন নেই।

জানা যায়, কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড চলতি বছরের মার্চ ও জুলাই মাসে বাংলাদেশ মেরিন একাডেমি চট্টগ্রামের পাশে দুইটি জেটি স্থাপন করে। জেটি দুইটিতে ৪০ থেকে ৫০ হাজার টন পন্য নিয়ে ২টি জাহাজ নোঙর করে। গত দুই মাসে এ জেটি দিয়ে শিল্প প্রতিষ্ঠান বিএসআরএম ও আবুল খায়ের গ্রুপের দেড় লাখ টন পণ্য নিয়ে শতশত ভারী যানবাহন মেরিন একাডেমির ছোট পরিসরের গ্রামীণ এ সড়ক দিয়ে যাতায়াত করলে সড়টির বিভিন্ন অংশ তলিয়ে যায়। এতে করে স্থানীয় লোকজনের চলাচলেও দূর্ভোগ দেখা দেয়। সড়কের কোন সংস্কার বা প্রসস্থকরণ না করে হঠাৎ করে এ ধরণের যান চলাচলে প্রতিদিন দূর্ঘটনা, যানজট ও দূর্ভোগ লেগে থাকার কারণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। 

স্থানীয় দাখিল মাদ্রাসার সুপার মওলানা কাজী জাকির হোসেন জানান, গুরুত্বপূর্ণ গ্রামীণ এ সড়কটি ২ মাস আগেও চলাচলের উপযুক্ত ছিল, কিন্তু হঠাৎ করে ড্রাইডক জেটির প্রতিদিন শতশত ভারী যানবাহন চলাচল শুরু করলে সড়কটি অনেকটা তলিয়ে যায়। এখন মাদ্রাসায় যাওয়া সম্ভব হচ্ছেনা।

ইউপি সদস্য মোরশেদ হোসেন জানান, কোন বিকল্প সড়কের ব্যবস্থা না করে কর্ণফুলী ড্রাইডক জেটির গাড়ী চলাচলের কারণে সড়কের এ পরিনতি। এ সড়কটি হল গ্রামীণ সড়ক। ভারী যান চলাচলের কোন নিয়ম নেই। 

উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান জানান, গতবছর সড়কটির সংস্কার কাজ করা হয়েছিল, কিন্ত গ্রামীণ সড়ক দিয়ে কর্ণফুলী ড্রাইডক জেটির ভারী যান চলাচলের কারণে সড়কটি বেহাল হয়ে পড়ে। 

তিনি আরো জানান, গ্রামীণ সড়ক দিয়ে ভারী যান চলাচলের কোন নিয়ম নেই। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এদিকে কর্ণফুলী শিপ বিল্ডার্স কর্তৃপক্ষ তাদের জেটি থেকে পন্য পরিবহণ নির্বিঘœ রাখতে স্থানীয় প্রভাবশালী কিছু মহলকেও ম্যানেজ করেছে। তাদেরকে মাসিক মাসোহারা দিয়ে ম্যানেজ করেই এ জেটির কর্মকান্ড পরিচালিত হচ্ছে বলে বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image