শিরোনাম
এম.বশিরুল আলম, লামা (বান্দরবান) প্রতিনিধি | ২০:৩৫, আগস্ট ৬, ২০২১
বান্দরবানের লামায় বন্যায় ভেঙ্গে গেছে শতশত বসত ঘর। তৎমধ্যে লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা বীরমুক্তিযোদ্ধা অর্জুন শীলের ৪০বছরের বসত একটি ঘরটিও ভেঙ্গে গেছে।
লামা পৌর শহরের প্রাণ কেন্দ্রে নুনারবিল খালের দক্ষিন পাড়ে ৫৯ শতাংশ জমির উপর বীর মুক্তিযোদ্ধা অর্জুন শীলের বসত ঘর।
এর মধ্যে খালের ভাঙ্গনে বিলিন হয়ে যায় অর্ধেকেরও বেশি ভূমি। প্রতি বর্ষায় মুক্তিযোদ্ধা পরিবারের বসত ভিটার ভুমি একটু একটু করে গিলে খাচ্ছে খালে। একটি গাইড ওয়াল নির্মান করে দেয়া হলে খালের ভাঙ্গন থেকে রক্ষা পাবে পরিবারটি।
জানাগেছে, ২০১৮-২০১৯ অর্থ বছরে পানি উন্নয়ন বোর্ড বান্দরবান নুনার ঝিরি খাল খনন করার পর একই বছরের বর্ষায় ঝিরির এ ভাঙ্গন শুরু হয়। গত দুই বছরে এ ঝিরির দুই পাড়ের ৫০টির অধিক বসত ঘর ভেঙ্গে গেছে। লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের হাসপাতাল পাড়ার অংশের মাতামূহুরী নদী থেকে নুনার ঝিরির তিন কিলোমিটার খাল খনন করা হয়। খাল খনন শেষে একই অর্থ বছরের বর্ষায় ঝিরিটির দুই পাড় ভেঙ্গতে শুরু করে ।
ক্ষতি গ্রস্ত পরিবার গুলো জানান, ঝিড়ি খননের ফলে ২০২০সাল থেকে ভাঙ্গন দেখা দেয়। প্রবল বর্ষনের ফলে নুনারবিল মার্মা পাড়া থেকে শুরু করে মধূঝিড়ি পর্যন্ত অর্ধশতাধিক ঘরবাড়ি ঝিড়িতে ভেঙ্গে গেছে ,আরো শতাধিক ঘরবারি বিলীন হবার পথে। ভাঙ্গন রোধে সরকারী ভাবে ছোট নুনারবিল ব্রীজ থেকে(ব্রীজের দক্ষিন পাড়) সহ কয়েকটি আরসিসি ওয়াল নির্মান করে দেওয়া হলে ঝিড়ি পাড়ের বসতবাড়িসহ পাড়ার আরো বসতবাড়ি গুলো রক্ষা পাবে।
প্রয়াত মুক্তিযোদ্ধা অর্জুন শিলের সন্তান এস কে খগেস চন্দ্র প্রতি খোকন জানান,২০১৭ সালে তার পিতার মহা প্রয়ান ঘটে। শহরের উপকন্ঠে সামান্য ভূমিতে বসত ভিটার সাথে নির্মিত কয়েকটি দোকান ঘর ভাড়ার অর্থ ও যোদ্ধা ভাতা দিয়ে জীবন চলে তাদের পরিবারটির। এই জমিটুকু ছাড়া আর কোন সম্পদ করতে পারেনি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত তাঁর পিতা। সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে ভাঙ্গন কবলিত মুক্তিযোদ্ধা পরিবারের দাবী এখন একটাই, খালের ভাঙ্গন রোধে প্রয়োজনীয় প্রকল্প অনুমোদন দিয়ে এই পরিবারের শেষ সম্বল যেন রক্ষা হয়।
লামা পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন বলেন,গত বছর থেকে ঝিরির ভাঙ্গনের কবলে পড়ে বীর মুক্তিযোদ্ধা অর্জুন শীলের বাড়িটি। গত বৃহস্প্রতিবারের বন্যায় বাড়িটির অর্ধেক ঝিরির ধ্বসে ভেঙ্গে যায়। ভাঙ্গন রোধ করা না হলে বাড়িটি সম্পূর্ণ ভেঙ্গে যাবে। পানি উন্নয়ন বোর্ড গত দুই বছর আগে ঝিরি খননের পর থেকে এ ভাঙ্গন দেখা দেয়।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাসবতবায়ন কর্মকর্তা মোঃ মজনুর রহমান জানিয়েছেন, সম্প্রতি বন্যায় উপজেলায় বীর মুক্তিযোদ্ধা অর্জুন শীলের বাড়িটিসহ প্রায় চারশত বসতঘর নদী-খাল ও পাহাড় ধ্বসে ভেঙ্গে গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে। তালিকা তৈরীর কাজ এখনো চলছে।
এ ব্যাপারে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম বলেন, লামা উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মৃত অর্জুন শীলের বসতবাড়িসহ পৌরসভার প্রায় একশতেরর অধিক ঘরবাড়ি ভেঙ্গে গেছে। এ ছাড়া রাস্তাঘাটসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই নুনারঝিরির দুইপাড়া ভাঙ্গন প্রতিরোধ ব্যাবস্থা করা খুবই দরকার হয়ে পড়েছে।
Developed By Muktodhara Technology Limited