image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বঙ্গমাতার জম্মাবার্ষিকী উপলক্ষে উখিয়ায় সেলাই মেশিন বিতরণ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ১৭:২২, আগস্ট ৮, ২০২১

image

কক্সবাজারের উখিয়ায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ। এবারের শ্লোগান হচ্ছে ,বঙ্গমাতা-সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী।

শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাজ উদ্দিন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেছা বেবী, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এসএম আনোয়ার উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের কমান্ডার পরিমল বড়ুয়া, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ।
 
বঙ্গমাতাকে একজন মহীয়সী নারী হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, বঙ্গবন্ধুকে দেশ সংগ্রামের পিছনে সাহস ও উৎসাহ দিয়েছেন । বিশেষ করে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণে বঙ্গমাতার অনুপ্রেরণা ছিল এক বিরল ইতিহাস।

এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা সেলিম উল্লাহ, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী আল আমিন বিশ্বাস, উখিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কমরু উদ্দিন মুকুল, সিনিয়র সাংবাদিক ফারুক আহমদ সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, ঈমাম ও নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে বঙ্গমাতা জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল হতে উপহার হিসেবে ৭ জন মহিলা কে সেলাই মেশিন ও ২ জনকে নগদ টাকা প্রদান করা হয়।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২৩:৫৩, জুন ১৪, ২০২২

রোহিঙ্গা মাঝি আজিম হত্যাকান্ডের মাস্টারমাইন্ড আনাস গ্রেফতার


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

১৩:৫২, মে ৩১, ২০২২

উখিয়ায় অপহৃত রোহিঙ্গা যুবক উদ্ধার


Los Angeles

২৩:৪৯, মে ২৯, ২০২২

উখিয়ায় তিন হাসপাতাল ক্লিনিকের কপাট হলো বন্ধ, প্রশাসন থাকবেনা আর অন্ধ


Los Angeles

০০:৪২, মে ১৫, ২০২২

উখিয়ায় জাল নোট তৈরির সরঞ্জামসহ রোহিঙ্গা গ্রেফতার


Los Angeles

১৫:৪৩, মে ১৪, ২০২২

ভারত থেকে পালিয়ে আসা ৬ রোহিঙ্গা আটক


Los Angeles

১৪:০৩, মে ১৪, ২০২২

রোহিঙ্গা ক্যাম্পে পন্য মজুদের অভিযোগ গ্রেফতার-২


Los Angeles

০০:৩৭, মে ১৪, ২০২২

ঘুমধুমে ৯০ হাজার ইয়াবাসহ আটক ২


image
image