শিরোনাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি | ১৭:২৮, আগস্ট ৮, ২০২১
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১তম জন্মদিনে ৮ অসহায় নারীকে সেলাই মেশিন ও হারমোনিয়াম বিতরণ করেছে উপজেলা প্রশাসন। তৎমধ্যে ৭ জনকে সেলাই মেশিন ও ১ জনকে হারমোনিয়াম প্রদান করা হয়। এ ছাড়া বঙ্গমাতা’র জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১২ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা টিটিসিআই হল রুমে আলোচনা সভাটি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সালমা ফেরদৌস।
আলোচনা সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাফর মুহাম্মদ ছলিম, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানেওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি থানা (তদন্ত) ওসি মুহাম্মদ শরীফ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান, যুগ্ন-সম্পাদক ডা. সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আব্দু সাত্তার, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক মু. রেজাউল করিম, উপজেলা মহিলা যুবলীগ সভানেত্রী ও প্রেসক্লাব কার্যনির্বাহী সদস্য সানজিদা আক্তার রুনা সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দগন উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited