শিরোনাম
কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি | ২২:৪৭, আগস্ট ৯, ২০২১
দাঁত ও মুখের চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি সেবার নিশ্চয়তা নিয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় যাত্রা শুরু করেছে মিশু ডেন্টাল কেয়ার।
৯ আগস্ট (সোমবার) রাতে কুতুবদিয়া হাসপাতাল গেইট মিশু প্লাজার নিজ তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মিশু ডেন্টাল কেয়ার সেন্টারটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার জাহাঙ্গীর আলম চৌধুরী।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কুতুবদিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এমএ মান্নান, মিশু প্লাজার স্বত্বাধিকারী মোঃ নুরুল আবছার,সাংবাদিক আবুল কাশেম,ফারিয়ার কুতুবদিয়া উপজেলা সভাপতি মোঃ তারেক সদস্য মোঃ সেলিম ও মাহাফুজুর রহমান প্রমূক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর কেক কেটে উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ ডেন্টাল কেয়ার ঘুরে দেখেন। এ সময় তারা কুতুবদিয়ার মত একটি দ্বীপে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামাদি ও ব্যবস্থাপনা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
ডাঃ মোঃ আতাউর রহমান খান ও ডাঃ নিশাত তাসনিম মিশু জানান, মিশু ডেন্টাল কেয়ারের অত্যাধুনিক ও জীবাণুমুক্ত চিকিৎসা সেবার নিশ্চয়তা দেয়া হবে। চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তির নিজস্ব ডেন্টাল এক্সরে মেশিন ছাড়াও এর রয়েছে বিডিএস সনদ প্রাপ্ত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তার। সপ্তাহের প্রতিদিনই সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চেম্বার খোলা থাকবে।
Developed By Muktodhara Technology Limited