image

আজ, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইং

বছর হয়নি পার, বাঁধ হলো ছারখার !

কাইয়ূম চৌধুরী, সীতাকুন্ড প্রতিনিধি    |    ১৮:৩৫, আগস্ট ১০, ২০২১

image

চট্টগ্রামের সীতাকুন্ড বারআউলিয়া থেকে মিরসরাই পর্যন্ত ১৯৯২ সালে নির্মিত বেড়িবাঁধটি সম্প্রতি জোড়ামতল, বাশঁবাড়িয়া আকিলপুর এলাকায় ব্যাপক ভাঙ্গনের কবলে পড়েছে। উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়ামতল সাগর উপকূলীয় এলাকায় গত বছর চারশত মিটার বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ৪০০ মিটার বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১৭ লক্ষ টাকা। কিন্তু বছর শেষ না যেতেই ভাঙ্গন শুরু হয়েছে গত বছর নির্মাণ করা বেড়িবাঁধটির।

সীতাকুণ্ড উপজেলার  সোনাইছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ ঘোড়ামরা (পাক্কা মসজিদ) এলাকায় ছয়শত মিটার বেড়িবাঁধ ভেঙে যায় প্রায় ১৫ বছর আগে।বিভিন্ন সময়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়তো। এতে ওই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষকে চরম ভোগান্তিতে দিন যাপন করতে হতো। সাগরের লবনাক্ত পানি ঢুকে পড়ায় ফসলের ব্যাপক ক্ষতি হতো। ফলে উপকূলীয় ওই এলাকার মানুষ প্রতিনিয়ত নানা আশংকার মধ্যে দিন পার করতো। প্রতিবছর প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ মেরামতের আশ্বাস দিলেও দৃশ্যমান কোন অগ্রগতি দেখা যায়নি দীর্ঘ ১৪ বছরে। অবশেষে স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম এবং জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলশাদের সহযোগিতায় গত বছর ৪শ মিটার বেড়িবাঁধের সংস্কার কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু নানা জটিলতায় একই এলাকার সাগর উপকূলে ভেঙে যাওয়া আনুমানিক ২শ মিটার বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব হয়নি ঐ প্রকল্পের অধীনে । ফলে ভাঙ্গা ওই অংশ দিয়ে প্রতিদিন গৃহস্থ বাড়ি ও ফসলি জমিতে জোয়ারের পানি প্রবেশ করছে। এতে গ্রামবাসীর নিজ বাড়িঘরে বসবাস করা কঠিন হয়ে পড়েছে। 

(মঙ্গলবার) ১০ আগষ্ট সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, গত বছর নির্মাণ করা বেড়িবাঁধের বেশ কিছু অংশে বড় বড় গর্ত হয়েছে। ঐ সকল অংশ থেকে অনেকগুলো বালির বস্তা সরে গেছে। 

ঐ এলাকার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন এর কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গত বছর বর্ষা মৌসুমে পানি উন্নয়ন বোর্ড তরিগরি করে বেড়িবাঁধটি নির্মান করে। ফলে বেড়িবাঁধটি ভাঙ্গনের মুখে পড়েছে। 

মোহাম্মদ মামুন নামের আরেক বাসিন্দা জানান, বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর ৬শ মিটার বেড়িবাঁধের মধ্যে ৪শ মিটার বেড়িবাঁধের সংস্কার কাজ করে পানি উন্নায়ন বোর্ড যা বর্তমানে ভাঙ্গনের মুখে। সাথে থাকা ২শ মিটার বেড়িবাঁধ দীর্ঘ ১৫ বছরেও সংস্কার না হওয়ার সাধারণ মানুষ কষ্টে দিন পার করছে।  

সীতাকুন্ড পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বে থাকা মোহাম্মদ আনিস হায়দার জানান, আমি বেশ কয়েকবার জায়গাটি পরিদর্শনে যায়। ভাঙ্গা অংশটি ব্যাক্তি মালিকানাধীন হওয়ায় কাজ করা সম্ভব হচ্ছে না। আর গত বছর নির্মাণ করা বেঁড়িবাধের কয়েকটি অংশ থেকে কিছু বস্তা সরে য়াওয়ার তথ্য পেয়েছি। আগামী অর্থবছরে সীতাকুন্ডের ভাঙ্গা বেড়িবাঁধগুলো সংস্কারের জন্য অর্থ বরাদ্দের জন্য আবেদন করেছি। বরাদ্দ পেলে কাজ শুরু করতে পারবো।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:৩৩, অক্টোবর ১৩, ২০২১

তিন প্রতিবন্ধী সন্তান নিয়ে বিপাকে বাঁশখালীর এক দরিদ্র পরিবার


Los Angeles

১৯:২৫, অক্টোবর ১২, ২০২১

বৈদ্যুতিক খুঁটিতে ধ্বসে গেলো হাসপাতালের সীমানা প্রাচীর


Los Angeles

১২:১৮, অক্টোবর ১০, ২০২১

কে বলে রে জমি নাই, জমি আছে দোহাজারী পৌরসভার জামিজুরী-আদর্শগ্রাম রাস্তায় !


Los Angeles

১১:৪৮, অক্টোবর ১০, ২০২১

সীতাকুন্ডে নলকূপে ঢালায়ের অভিযোগ : সুপেয় পানির সংকটে এলাকাবাসী


Los Angeles

০২:৩৬, অক্টোবর ১০, ২০২১

বিটুমিন নয়, সড়কে যেনো ভিটামিনের অভাব !


Los Angeles

১৮:২৭, অক্টোবর ৪, ২০২১

কালভার্ট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁশখালীর ইকোপার্ক


Los Angeles

১৮:৪৪, অক্টোবর ৩, ২০২১

নাইক্ষ্যংছড়িতে করোনাক্রান্ত শিক্ষিকা, বন্ধ হলো স্কুল


Los Angeles

১৬:১৯, অক্টোবর ৩, ২০২১

সীতাকুন্ডে সরকারি ভাতার বই উধাও, বিপাকে উপকারভোগীরা


Los Angeles

১৩:১৬, অক্টোবর ২, ২০২১

মিরসরাই জোরারগঞ্জ : দেখে এমন ব্রীজ, যে কেউ হবেন ফ্রিজ


image
image