image

আজ, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ইং

শাহবাগে বিদেশির গাড়ি ঘিরে উত্তেজনা

শাহবাগে বিদেশির গাড়ি ঘিরে উত্তেজনা

এমদাদুল হক    |    ১৬:৫১, আগস্ট ৪, ২০১৮

image

শাহবাগে বিদেশির গাড়ি ঘিরে উত্তেজনা

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে শাহবাগে এক বিদেশির গাড়ি ঘিরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজ শনিবার দুপুরে ঢাকার শাহবাগে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা প্রথম আলো প্রতিবেদক জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হলুদ নম্বরপ্লেটের একটি প্রাইভেট কার শাহবাগ মোড়ে আসে। দ্রুতগতির ওই গাড়িকে থামিয়ে শিক্ষার্থীরা লাইসেন্স দেখতে চায়। চালক তা না করে দ্রুতগতিতে মোড় পার হয়ে যাওয়ার সময় গাড়িটি একজন শিক্ষার্থীকে ধাক্কা দেয়। শিক্ষার্থীরা দৌড়ে গাড়িটির পিছু নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও জাতীয় জাদুঘরের মাঝে থাকা পদচারী–সেতুর নিচে আটকে দেয়। তারা গাড়িটিকে ঘিরে বিক্ষোভ করতে থাকে। ওই সময় গাড়ির ভেতরে একজন বিদেশি নাগরিককে দেখা যায়। কিছুক্ষণ পর শাহবাগ থানার পুলিশ এসে গাড়িটিকে থানায় নিয়ে যায়।

রাজধানীর শাহবাগে সকাল থেকে বিক্ষোভ করছে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা।

আজ সকাল নয়টার পরে সোহরাওয়ার্দী কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ ও সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়। ‘তারা নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’—স্লোগান দিতে থাকে। পাশাপাশি ছোট ছোট দলে শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে আসা শাহবাগ মোড়ের যানবাহনগুলোর কাগজপত্র, চালকের লাইসেন্স পরীক্ষা করতে থাকে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:১৯, অক্টোবর ৮, ২০২১

আবিষ্কারের বিস্ময় বালক বাঁশখালীর আশির, প্রয়োজন পৃষ্ঠপোষকতা


Los Angeles

২১:৩৮, অক্টোবর ৭, ২০২১

করোনাকালে বাল্যবিয়ে : পড়ালেখায় ইতি টেনে অনেক কিশোরী এখন পুরোদস্তুর সংসারী


Los Angeles

১৯:১৫, অক্টোবর ৩, ২০২১

দিন দিন বেপরোয়া-ভয়ংকর রূপ ধারণ করছে আশ্রিত রোহিঙ্গারা


Los Angeles

২০:১৬, সেপ্টেম্বর ২৩, ২০২১

উন্নয়ন সমৃদ্ধির রোল মডেল বাংলাদেশ- জেনেভায় ভূমিমন্ত্রী


Los Angeles

১৭:১২, মে ২৬, ২০২১

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট


image
image