শিরোনাম
রাউজান প্রতিনিধি | ১৩:৩০, আগস্ট ১৬, ২০২১
চট্টগ্রামের রাউজানে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটকের পর তার কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামি মো. আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনা (২৬)।
রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ৭নং সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের মাধ্যমে উপ পরিদর্শক (এসআই) অজয় কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।
সে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খলিলাবাদ এলাকার মনু গোমস্তার বাড়ির বাবু শাহাদাতের ছেলে।
এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনাকে আটক করা হয়েছে। এসময় তার কাছে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে আগের দুইটি মাদক মামলায় পরোয়ানা ভুক্ত আসামি। আজ সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited