image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

লামায় পুলিশের বিরুদ্ধে নির্যাতিতা নারীর সংবাদ সম্মেলন

লামা (বান্দরবান) প্রতিনিধি    |    ২১:৫৯, আগস্ট ১৬, ২০২১

image

বান্দরবানের লামা থানা পুলিশের এক উপ-পরিদর্শকের বিরুদ্ধে মামলার বাদীনির ঘাড় চেপে ধরে মনগড়া এজাহারে স্বাক্ষর নেওয়াসহ এনআইডি ও মোবাইল সেট কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পূর্ব শত্রুতার জের ধরে গত ১৫ আগস্ট দুপুরে আবদুর রহিম নামের এক যুবককে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে মারধর করার ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফুল আলম এ দুর্ব্যবহার করেন মর্মে অভিযোগ করেন জান্নাতুল ফেরদৌস।

সোমবার বিকালে লামা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা ও আবদুর রহিমের স্ত্রী জান্নাতুল ফেরদৌস লিখিত অভিযোগে উল্লেখ করেন. গত ১২ আগস্ট উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের বালুর চর পাড়ার বাসিন্দা আবু তাহেরের ছেলে মো. বেলাল গং এর সাথে তার স্বামি আব্দুর রহিমের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় লামা থানায় অভিযোগ হলে ১৫ আগস্ট বিকালে থানায় বৈঠকের সিদ্ধান্ত হয়। পূর্ব সিদ্ধান্ত মতে থানায় উপস্থিত হওয়ার জন্য তারা লামা বাজারের চৌরাস্তার মোড়ে পৌঁছলে বেলালসহ আরো ১০-১২ জন অতর্কিত আমার স্বামির উপর ফিল্মি স্টাইলে হামলা করে আমার স্বামীকে একটি টমটম গাড়িতে তুলে লামামুখ উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে যায়। সেখানে বেদম মারধর করে মৃত ভেবে ফেলে যাওয়ার সময় স্থানীয়রা ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ঘটনায় থানায় মামলা করতে গেলে আমার লিখিত অভিযোগ গ্রহন না করে পুলিশের উপ-পরিদর্শক মো. আশ্রাফুল আলমের মনগড়া এজহারে জোর পূর্বক স্বাক্ষর নেয়। শুধু তাই নয়, এসময় পুলিশ কর্মকর্তা ওই নারীর ঘাড় চেপে ধরে এবং দূর্ব্যবহার করে এনআইডি এবং মোবাইল সেট রেখে দেয়। 

লামা উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি মো. মামুন মিয়া জানায়, প্রকৃত ঘটনা এজাহারে উঠে আসে নাই। প্রকৃত ঘটনাকে আড়াল করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পুলিশের উপ-পরিদর্শক আশ্রাফুল আলম বলেন- জান্নাতুল ফেরদৌস নিজেই কম্পিউটার অপারেটর দিয়ে এজাহার লিখিয়েছেন এবং নিজে পড়ে স্ব-ইচ্ছায় স্বাক্ষর করেছেন। এতে আমার কোন হস্তক্ষেপ ছিলোনা। পুরো ঘটনা ভিডিও রেকডিং রয়েছে। লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, জান্নাত ফেরদৌসের অভিযোগ মিথ্যা। দূর্ব্যবহারের প্রশ্নই উঠেনা। এরপরেও বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image