image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চন্দনাইশে ১০হাজার ইয়াবাসহ আটক ১, পিকআপ জব্দ

চন্দনাইশ প্রতিনিধি    |    ২২:০৪, আগস্ট ১৬, ২০২১

image

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ মোঃ জাকারিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রোঃ ন-১৫-০৪৬৩) জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫ টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) মোঃ সহিদার রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর বাগিচারহাট সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিম পার্শ্বে নাজের কোম্পানী কার ওয়াসিং এর সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক জাকারিয়া কক্সবাজার জেলার ঈদগাও থানার ভোমারিয়া ঘোনা ধইল্যার জিরি এলাকার জাফর আলমের ছেলে।

ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, "আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা বহনকাজে ব্যবহৃত পিকআপটি জব্দ
করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image