image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা খুন চকরিয়ায়

কক্সবাজার ব্যুরো    |    ২০:৫৫, আগস্ট ১৭, ২০২১

image

কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে পূর্ব বড়ভেওলা সিকদারের বিল এলাকায় প্রকাশ্যে গুলি করে তাকে হত্যা করা হয়। এ সময় তাঁর পরিবারের আরও ৫/৬ জন গুলিবিদ্ধ হয়েছেন।

তিনি উপজেলার পূর্ব বড়ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও চট্টগ্রাম এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন।

স্থানীয় লোকজন আহত নাছির উদ্দিন নোবেলসহ আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। আহতরা চকরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল পূর্ববড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের মৃত আবদুল মালেক সিকদারের বড় ছেলে।

স্থানীয়রা জানায়, পূর্ব বড়ভেওলা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী খলিল উল্লাহ চৌধুরীর সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ইউপি নির্বাচনেও নাছির উদ্দিন নোবেল ও খলিল উল্লাহ চৌধুরী একই ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন।

মঙ্গলবার দুপুরে একদল অস্ত্রধারী হঠাৎ নাছির উদ্দিন নোবেলসহ তার আত্মীয় স্বজনের উপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে নাছির উদ্দিন নোবেলের বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে লিখিত অভিযোগ পেলে জড়িতদের ব্যাপারে আইনগত ব্যবস্থা ও গ্রেফতার করা হবে।

নিহত নাছির উদ্দিন নোবেল চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা মেয়র মহিউদ্দীন চৌধুরীর একনিষ্ঠ কর্মী হিসেবে চট্টগ্রাম মহানগর ও এমইএস কলেজ ক্যাম্পাস মাতিয়ে রাখতেন।

সাবেক চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেলকে গুলি বর্ষণকারী করে হত্যার ঘটনায় জড়িত ও ইন্দনদাতা সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image