image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

রাউজানে চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার-৩

রাউজান প্রতিনিধি    |    ২১:৩৩, আগস্ট ১৭, ২০২১

image

চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ৯টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া পথেরহাট বাজারের পশ্চিম পাশে বাইকাস জোন দোকানের সামনে চোরাইকৃত মোটর সাইকেল হিরো হোন্ডা (চট্টগ্রাম -ল-১৩-৮৬৫০) বিক্রয়ের জন্য অবস্থানকালে মনির (২২) নামে এক সদস্যকে গ্রেপ্তার করে।

তার দেওয়া তথ্যে জাহেদুল ইসলাম সান (২০) ও মো. খোরশেদ আলম (৪২) নামে আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। পৃথক অভিযনে ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া চোর চক্রের তিন সদস্যরা হলেন- রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নের খোসাল তালুকদার বাড়ির মো. মোস্তাফার ছেলে মনির (২২), রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের হ্যাডম্যান পাড়ার নাসিরের ছেলে জাহেদুল ইসলাম সান (২২) ও সীতাকুণ্ড উপজেলার কান্দি ইউনিয়নে মিঠানালা উত্তর বালিয়াদী গ্রামের, ওঞ্জির আলীর সেরাং বাড়ীর প্রয়াত মোজ আহাম্মদের ছেলে খোরশেদ আলম (৪২)।

রাউজান থানা সূত্র মতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নোয়াপাড়া পথের হাট বাজার থেকে  প্রথমে মনিরকে গ্রেপ্তার পূর্বক চোরাইকৃত মোটরসাইকেল জব্দ করে। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও দুটি মোটরসাইকেলসহ দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এই প্রসঙ্গে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে উপপরিদর্শক জয়নাল আবেদীন ও সহকারী উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ সঙ্গীয় ফোর্স সহ পৃথক তিনটি অভিযানে চোরাইকৃত মোটরসাইকেলসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন। 



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image