image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

উখিয়ায় ইয়াবা কিনতে এসে ৩১ লাখ টাকাসহ ২ জন আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি    |    ২২:২৯, আগস্ট ১৭, ২০২১

image

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প-৯’র প্রবেশমুখে নগদ ৩০ লাখ ৭৫ হাজার ৮শত টাকা এবং মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তিকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার দুপুরে উ‌খিয়ার ক্যাম্প-০৯ ‘র বালুখালী ফুটবল খেলার মাঠ সংলগ্ন চেকপোস্টে তাদের আটক করা হয়।

এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, এএসআই মোঃ ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চেকপোষ্ট ডিউটি কালে বাইক যোগে ক্যাম্প এলাকা থেকে বের হয়ে যাবার সময় সন্দেহবশত: কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল মনুপাড়া এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে মো: রিয়াজ উদ্দিন রিয়াজ(৪০) ও আখতার কামালের ছেলে রিয়াদ কামাল(২০)কে থামিয়ে তল্লাশি করে।

এ সময় রিয়াজ উদ্দিন রিয়াজের কাঁধে ঝুলানো ব্যাগ এবং পরিহিত প্যান্ট এর ভেতর(কোমর) থেকে মোট ২৯ লাখ ৭৫ হাজার ৮শত টাকা এবং রিয়াদ কামাল এর পকেট থেকে ১লাখ টাকাসহ মোট ৩০ লাখ ৭৫ হাজার ৮শত টাকা এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল (কালো রংয়ের পালসার-১৫০ সিসি) সহ আটক করে
আটককৃতদের কাছ থেকে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে যৌক্তিক কোন জবাব দিতে পারেনি।

এ ব্যাপারে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ৮ এপিবিএন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image