image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

চন্দনাইশে ২হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

চন্দনাইশ প্রতিনিধি    |    ১৭:২৪, আগস্ট ১৯, ২০২১

image

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ মো. রুবেল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৫-০৮৪৫) জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভোর সাড়ে ৬টায় চন্দনাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়িয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মক্কা পেট্রোল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রুবেল লোহাগাড়া থানার চুনতি ইউনিয়নের প্রানত্রিশা এলাকার মৃত নুর আলমের ছেলে। সে কর্ণফুলী থানার শিকলবাহা চৌমুহনী এলাকার মো. নুরের বাসার ভাড়াটিয়া।

ইয়াবাসহ আসামি আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দীন সরকার বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে। ইয়াবা বহনকাজে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image