শিরোনাম
লোহাগাড়া প্রতিনিধি | ১৭:১৫, আগস্ট ২০, ২০২১
লোহাগাড়ার উপজেলার পুটিবিলা ইউনিয়নে আগুনে পুড়ে গেছে ৫ দোকান।
শুক্রবার সকালে ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্থান নায়াবাজার এলাকার হাফেজ আবু তাহের মার্কেটে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার পুটিবিলা ইউনিয়নের গৌড়স্থান নয়াবাজার এলাকার হাফেজ আবু তাহের মার্কেটের মিলন কান্তি নাথের লড্্ির দোকানে ব্যবহৃত কয়লা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ওই লন্ড্রি দোকানসহ ৫টি দোকান পুড়ে গেছে। আগুনে আবদুল করিমের ২টি ফার্নিচার দোকান, বাদশার সাইকেল পার্টসের দোকান ও পারভেজের হার্ডওয়্যারের দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্তরা দাবী করেন। আধা ঘন্টা ধরে স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুটিবিলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনচ জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সহযোগিতা করা হবে।
Developed By Muktodhara Technology Limited