image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

নোবেল হত্যা মামলার বাদী ও শিশু সন্তানকে হত্যার চেস্টা

কক্সবাজার ব্যুরো    |    ১৯:১৬, আগস্ট ২১, ২০২১

image

কক্সবাজারের চকরিয়া উপজেলা পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার বাদী মামুন ও নোবেলের শিশু সন্তান নাবিলসহ তিনজনকে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় তিনজনই মারধরে আহত হন। তাদেরকে চকরিয়া সরকারী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

নোবেল হত্যার প্রতিবাদে চকরিয়া থানা রাস্তার মাথায় আয়োজন মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ শেষে ২০ আগষ্ট রাত ৮টার দিকে পূর্ব বড়ভেওলা সিকদারপাড়ায় বাড়ী ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত নাছির উদ্দিন নোবেলের ছোট ভাই মামুনুর রশীদ মামুন জানান, ২০ আগষ্ট বিকালে চকরিয়া থানা রাস্তার মাথায় শুক্রবার ২০ আগষ্ট সন্ধ্যায় নাছির উদ্দিন নোবেল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও হত্যাকারীদের গ্রেফতার দাবীতে বিক্ষোভ সমাবেশ শেষ বাড়ী ফিরছিলাম আমি, আমার ভাতিজা ( নিহত নোবেলের শিশু সন্তান) নাবিল ও আমার খালাত ভাই লিটনসহ মোটরসাইকেল যোগে বাড়ী ফিরছিলাম। পথিপথে চকরিয়া পৌর এলাকার গ্যারেজ নামক স্থানে খুনি খলিল উল্লাহর অস্ত্রধারী সন্ত্রাসী ইমনের নেতৃত্বে সন্ত্রাসীরা গতিরোধ করে আমাদেরকে এলোপাতাড়ি মারধর করে হত্যার চেষ্টা চালায়। উপস্থিত লোকজন উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। 

মামুন আরও বলেন, হামলাকারীদের ছবি তুলে চকরিয়া থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তার হোয়াটসঅ্যাপে দিই এবং ঘটনার বিষয়ে জানাই। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন রাত ৯ টা ১০ মিনিটে। চকরিয়া থানা থেকে ঘটনাস্থল মাত্র এক কিঃমিঃ দুরত্ব। পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগে হত্যাকারীরা এধরনের ঘটনার করার উৎসাহ পাচ্ছে বলে অভিযোগ তার। এঘটনায় চকরিয়া থানায় আরও একটি অভিযোগ দায়ের করা হয়েছে। 

এদিকে, ২১ আগষ্ট দুপুরে চকরিয়া থানার একদল পুলিশ নাছির উদ্দিন নোবেল হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়। উপস্থিত লোকজনের সাথে কথা বলেন। 

নাছির উদ্দিন নোবেল হত্যা কান্ডে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবী জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও খুনি খলিল, আলা উদ্দিন, এনাম ডাকাতের ফাঁসি চাই ফাঁসি চাই শ্লোগান দেয়। এছাড়াও নাছির উদ্দিন নোবেল হত্যার প্রতিবাদ, খুনিদের গ্রেফতার দাবীতে গত ১৭ আগষ্ট থেকে চট্টগ্রাম মহানগর, চকরিয়া, পূর্ব বড়ভেওলা ও পুরো কক্সবাজার বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশে উত্তাল রয়েছে। 

প্রসংগত, চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা সিকদারপাড়ায় প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ নেতা (সাবেক ছাত্রলীগ নেতা) নাসির উদ্দিন নোবেলকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে নিহতের ছোট ভাই মামুনুর রশীদ বাদী হয়ে চকরিয়া থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় নিহত নাছির উদ্দিন নোবেল সাথে প্রতিদ্বন্ধিতাকারী পূর্ব বড় ভেওলা ইউনিয়নের গেল বারের নির্বাচনে হেরে যাওয়া আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. খলিল উল্লাহ চৌধুরীকে প্রধান আসামী করে ২০ জনের নাম উল্লেখপূর্বক আরও ১০-১২জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। 

বৃহস্পতিবার সকালে এজাহার নামীয় তিনজন আসামীকে বাদী পক্ষের লোকজনের সহায়তায় চট্টগ্রামের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এলাকার নারী ও পুরুষেরা ধাওয়া করে আটক করেছে নাছির উদ্দিন নোবেলকে গুলি বর্ষণকারী খুনি এনাম ডাকাতসহ ২ জনকে। পরে তারা দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। 

এলাকাবাসী জানান, নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার বাদী মামুনুর রশীদ এবং নিহত নোবেলের শিশু সন্তান নাবিলসহ ৩ জনের উপর হামলার ঘটনায় ধিক্কার জানান।

একটা নির্মম হত্যার রক্তের দাগ না শুকাতে আরেক বার রক্ত ঝরানো, দুঃখজনক ছাড়া কিছু না। প্রশাসন খুনিদের গ্রেফতার না করায় তাদের এই আস্ফালন বলে মনে করছেন এলাকাবাসী।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image