image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

বাঁশখালীতে অস্ত্রসহ ৩০ মামলার আসামী গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি    |    ২৩:৪৬, আগস্ট ২২, ২০২১

image

কতিপয় মাদক ব্যবসায়ী সিএনজিচালিত অটোরিকশাযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে বাঁশখালী থানাধীন বশির উল্লাহ মিয়াজি বাজার এলাকা হতে বাঁশখালীর দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে ২১ আগস্ট বিকা‌লে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বাঁশখালী থানাধীন কালিপুর ইউপি এলাকার জনৈক জামাল হোসেনের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় ১টি একনলা বন্দুক, ২টি এলজি এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার সহ ৩০ মামলার আসামী মো. আলমগীর প্রকাশ দিদার ডাকাতসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক ক‌রেছে র‌্যাব-৭।

আটককৃত আসামীরা হলেন- বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের মধ্য ইলশা গ্রামের মৃত জামাল আহমদের ছেলে মু. আলমগীর প্রকাশ দিদার ডাকাত (৫০), এবং মৃত জাকের আহাম্মদের ছেলে মু. বাদশাক (৪০)।

বাঁশখালী থানার এসআই আকতার হো‌সেন জানান, গতকাল শনিবার (২১ আগস্ট) আটক দুই সন্ত্রাসী‌কে অস্ত্র সহ রা‌তে বাঁশখালী থানায় হস্তান্তর করে র‌্যাব-৭। আজ র‌বিবার (২২ আগস্ট) তা‌দের আদাল‌তে সোপর্দ ক‌রা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আটক মু. আলমগীর প্রকাশ দিদার ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image