শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি | ২২:০৮, আগস্ট ২৪, ২০২১
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ৭৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।
মঙ্গলবার(২৪আগস্ট) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা ও কড়লডেঙ্গা ইউনিয়নের কড়লডেঙ্গা পাহাড়ে লেবু বাগান থেকে ৭৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
বোয়ালখালী থানা সূত্রে জানা যায়, বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা পাহাড়ে লেবু বাগানের মালিকরা দীর্ঘদিন ধরেই স্বল্প মজুরিতে রোহিঙ্গাদের দিয়ে শ্রমিকের কাজ করিয়ে আসছেন। এ কারণে তাদের বসবাসের জন্য পাহাড়ের পাদদেশে টীন শেডের ঘর তৈরি করে দেওয়ার পাশাপাশি সমতলেও বিভিন্ন ভাড়া ঘরের ব্যবস্থা করে দেন বাগান মালিকরা।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা পাহাড়ে লেবু বাগানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন গ্রেফতারকৃত ৭৪ রোহিঙ্গা।পাহাড়ে তাদের অস্থায়ী শেড বানিয়ে বসবাস করার খবর পেয়ে অভিযান চালানো হয়। এ বিয়য়ে তাদের আশ্রয়দাতা ও আটক ৭৪ জন রোহিঙ্গার বিরুদ্ধে মামলা রুজু করার পর (২৪আগষ্ট ) মঙ্গলবার দুপুর ২টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited