শিরোনাম
সীতাকুন্ড প্রতিনিধি | ২০:৫৫, আগস্ট ২৫, ২০২১
সীতাকুন্ডের ভাটিয়ারী শীতলপুর তাইহুয়া স্টীল এন্টারপ্রাইজ শিপইয়ার্ডের এক শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ের শীতলপুর সমুদ্র উপকূলে অবস্থিত তাইহুয়া স্টীল এন্টারপ্রাইজ ইয়ার্ডের শ্রমিক মোঃ আলী (২৭) মঙ্গলবার সাড়ে ৪টার সময় নিজ কক্ষে মোবাইলে চার্জ দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন ।
পরে অন্যান্য শ্রমিকরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বুধবার সকাল ৯ দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শ্রমিক মোঃআলী দেবিগঞ্জ এলাকার হেকমত আলীর ছেলে বলে জানা গেছে।
সীতাকুন্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited