শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি | ২১:৫৮, আগস্ট ২৬, ২০২১
আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামে বুধবার (২৫ আগষ্ট) রাতে স্বামীর ছুরির আঘাতে স্ত্রী শান্তা আক্তার (২০) গুরুত্বর আহত হয়েছে। পরে মুমুর্ষ অবস্থায় বর্তমানে শান্তা আক্তার কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। যৌতুকের কারণে স্বামী শাকিল ছুরির আঘাত করে পালিয়ে গেছে যায়। এ ব্যাপারে আনোয়ারা থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বিগত ০৫ মাস আগে আনোয়ারা গুজরা গ্রামে আবু তাহেরের পুত্র শাকিল ও হেটিখাইন গ্রামের মৃত আবুল কাশেমের মেয়ে শান্তা আক্তার ভালবেসে বিয়ে করেছিলেন। প্রেম করে বিয়ে করলেও তাদের সুখের সংসার হয়নি। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী শাকিল যৌতুকের চাপ দিয়ে আসছে। যৌতুক পরিশোধে ব্যর্থ হলে স্ত্রী শান্তা আক্তার বাপের বাড়িতে চলে যান। সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি। গত বুধবার রাতে স্বামী শাকিল শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে গলায় ও হাতে মারাত্মকভাবে ছুরির আঘাত করে সে দ্রুত স্থান ত্যাগ করে। স্বাজনেরা শান্তা আক্তারকে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করে।
শান্তা আক্তারের ভাই হাবিবুর রহমান জানায়, তার বোনের অবস্থা সংঘটাপন্ন। ঘটনার পর স্বামী শাকিল ফেইসবুকে এসে লাইভ দিয়ে আমাদের হুমকি দিচ্ছে।
আনোয়ারা থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্বামীর হামলায় স্ত্রী আহতের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Developed By Muktodhara Technology Limited