শিরোনাম
কর্ণফুলী প্রতিনিধি | ২২:০৩, আগস্ট ২৬, ২০২১
চট্টগ্রামের কর্ণফুলীতে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় মো. ইমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত পৌনে ৮টায় উপজেলার চরপাথরঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ওসি মো. দুলাল মাহমুদ।
জানা যায়, অপহৃত স্কুল ছাত্রীর বাড়ি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডে।
ঘটনা ও এজাহার সূত্র জানা যায়, ভিকটিম (১৬) আয়ুব বিবি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী। গত ১৬ আগস্ট সকাল ১০টায় স্কুলে এ্যাসাইনমেন্ট জমা দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হয়। সাড়ে ১১টায়ও স্কুল হতে বাসায় না ফেরায় খোঁজার জন্য স্কুলে গিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় সে স্কুলে যায়নি। খোঁজাখুজির একপর্যায়ে জানতে পারেন কয়েকজন মিলে সিএনজি টেক্সিযোগে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।
পরেরদিন ১৭ সিএমপি কর্ণফুলী থানায় আরেফীন জিসান (২০), মো. ইউসুফ সওদাগর (৪৫), শাহিনা আক্তার (৩৮) ও মো. ইমন (৩৫)কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবারের পক্ষ থেকে একটি রুজু করা হয়। যার মামলা নং-৩৬/৩৫৫।
মামলার তদন্তকারী কর্মকর্তা কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, অপহরণের ঘটনায় মামলা হওয়ার পর দুই/তিন জায়গায় অভিযান চালানো হয়েছে। অপশেষে আজ রাতে ইমন নামে এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।'
এ ব্যাপারে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, ‘এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ভিকটিমকে উদ্ধার এবং বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।'
Developed By Muktodhara Technology Limited