image

আজ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ইং

টেকনাফে ২লাখ ৫০হাজার পিস ইয়াবাসহ ট্রলার জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি    |    ২২:০৭, আগস্ট ২৬, ২০২১

image

কক্সবাজারের টেকনাফ উপজেলার হাবিরছড়া ঘাটে অভিযান চালিয়ে ২লাখ ৫০হাজার পিস ইয়াবাসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) র সদস্যরা। 

বুধবার সন্ধ্যা সদর ইউপি হাবিরছড়া ঘাট থেকে ইয়াবাসহ ট্রলার জব্দ করা হয়।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা।

তিনি জানান, বুধবার সন্ধ্যা গোপন তথ্যেন ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে হাবিরছড়া ঘাটে হারুনের মালিকানাধীন একটি ফিশিং ট্রলার হতে মাদকের বড় চালান খালাসের খবর পেয়ে তাঁর নেতৃত্বে টেকনাফ বিশেষ জোনের একটি দল সেখানে অভিযানে যায়। এসময় ডিএনসির উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা  মাঝিসহ লোকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে ফিশিং ট্রলার তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়।বস্তার ভেতর থেকে ২লাখ ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।মাদক পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

তিনি আরো বলেন, এঘটনায় ট্রলার মালিক মো.হারুন ও মাঝি কামাল সহ পুরো সিন্ডিকেটকে আটকে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।



image
image

রিলেটেড নিউজ

Los Angeles

২০:০৫, জুন ১৩, ২০২২

চন্দনাইশে ইয়াবা ও চোলাই মদসহ আটক ২


Los Angeles

২৩:৩৩, জুন ১১, ২০২২

ইয়াবা পাচারকালে চন্দনাইশে আটক ১


Los Angeles

২৩:১৯, জুন ১১, ২০২২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মরদেহ উদ্ধার


Los Angeles

২০:৪৮, জুন ৩, ২০২২

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪


Los Angeles

২২:১৮, জুন ২, ২০২২

লোহাগাড়ায় ৫ ক্লিনিক ডায়াগনস্টিকে তালা


Los Angeles

১৭:৫১, জুন ১, ২০২২

লোহাগাড়ায় ট্রাকের ধাক্কায় যুবক নিহত


Los Angeles

২২:৩৭, মে ৩১, ২০২২

রাউজানে ইভটিজিংয়ের দায়ে গ্রেপ্তার ১


Los Angeles

২২:৩১, মে ৩১, ২০২২

দিন মাস পেরিয়ে গেলো বছর, তবু মিললো না স্বামীর খবর


image
image